কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল 

‘অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ঋণের উন্নয়ন হয়েছে’

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির।  ছবি : সংগৃহীত
মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির।  ছবি : সংগৃহীত

ঘুষ-দুর্নীতি-সিন্ডিকেটের প্রভাবে স্বাধীনতার ৫৩ বছরে বঙ্গবন্ধুর বাংলাদেশে ঋণের উন্নয়ন ঘটেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির।

তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিবর্তে ঋণের উন্নয়ন হয়েছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি শহিদুল ইসলাম কবির উপরোক্ত কথা বলেন।

শহিদুল ইসলাম কবির বলেন, দেশে পরিবারপ্রতি এবং মাথাপিছু ঋণ প্রায় দ্বিগুণ হওয়ার তথ্য ৫৩ বছরে রাষ্ট্র পরিচালনায় থাকা দলগুলোর চরম ব্যর্থতার দলিল ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, স্বাধীনতা পরবর্তীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত থেকেছে, তারা জনগণকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উন্নয়নের কথা বলে ঘুষ, দুর্নীতি, টেন্ডারবাজি ও সিন্ডিকেটের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট এবং বিদেশে অর্থ পাচার করে বিত্ত বৈভবের মালিক হয়েছে।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সভাপতি বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়ব্যয় জরিপ ২০২২-এর চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে- গ্রামাঞ্চলের মানুষের চেয়ে শহরাঞ্চলের মানুষের ঋণ অনেক বেশি। জরিপের তথ্যানুসারে, শহর এলাকায় প্রতি পরিবার গড়ে ঋণ নিয়েছে ১ লাখ ৩৭ হাজার ৪৫৬ টাকা। অন্যদিকে গ্রামাঞ্চলে প্রতি পরিবার ঋণ নিয়েছে ৪৪ হাজার ৪১১ টাকা। সেই হিসাবে শহরের পরিবারগুলোর ঋণ গ্রামের পরিবারগুলোর চেয়ে তিনগুণ বেশি।

শহিদুল ইসলাম কবির বলেন, অতীত ও বর্তমানের ক্ষমতাসীনরা মানুষকে ঋণমুক্ত করতে কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। বরং লুটপাট করে নিজেরা সম্পদের পাহাড় গড়তে ১টাকার প্রজেক্ট ৩/৪ টাকা দেখিয়ে ঋণ বৃদ্ধি করা দুঃখ ও হতাশাজনক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) খানা আয়ব্যয় জরিপে স্বাধীনতার ৫৩ বছরের সরকারগুলোর ব্যর্থতা ফুটে উঠেছে। এর থেকে উত্তরনে ক্ষমতাসীন সরকার ও জনগণ সোচ্চার না হলে প্রিয় মাতৃভূমি অদূরভবিষ্যতে তলাবিহীন ঝুড়িতে পরিণত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব!

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১০

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১১

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১২

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৩

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৪

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৫

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৬

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৭

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৮

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১৯

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

২০
X