কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৯ পিএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৩ পিএম
অনলাইন সংস্করণ

৭ জানুয়ারি ভোটের ফল পূর্বনির্ধারিত : গণতান্ত্রিক বাম ঐক্য

লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। ছবি : কালবেলা
লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা। ছবি : কালবেলা

বিএনপিসহ বিরোধী দলগুলোর একতরফা ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে রাজধানীতে গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল দশটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই লিফলেট বিতরণ শুরু হয়। এরপর জাতীয় শিল্পকলা একাডেমির সামনে দিয়ে দুর্নীতি দমন কমিশনের সামনে গিয়ে শেষ হয়।

গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী আবুল কালাম আজাদের নেতৃত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান প্রমুখ।

লিফলেট বিতরণকালে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে আবারও একটি একতরফা, প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, তার ফলাফল যে পূর্বনির্ধারিত-এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচন জনগণ ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। ৭ জানুয়ারি তারা ভোটকেন্দ্রে যাবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X