কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৪১ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

দেশকে গণতান্ত্রিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন করবেন না : এবি পার্টি

ভোট বর্জনে লিফলেট বিতরণ শেষে এবি পার্টির সমাবেশে নেতৃবৃন্দ। ছবি : কালবেলা
ভোট বর্জনে লিফলেট বিতরণ শেষে এবি পার্টির সমাবেশে নেতৃবৃন্দ। ছবি : কালবেলা

নির্বাচন বর্জনে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারপত্র বিলি করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি) পার্টি।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বর থেকে বিলি শুরু করে কাকরাইল, পল্টন ও সেগুনবাগিচা এলাকায় প্রচারপত্র বিলি করেন দলটির নেতাকর্মীরা।

শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও অ্যাডভোকেট তাজুল ইসলাম।

ওহাব মিনার বলেন, একটি ‘একতরফা’ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবার লুটপাট আর নির্যাতনের লাইসেন্স পাঁচ বছরের জন্য রিনিউ করার চক্রান্ত করছে। ‘আমি আর ডামি’ এই নির্বাচন জনগণ মেনে নেবে না। নির্বাচন কমিশনাররাই বলেছেন এই নির্বাচনের ফলে দেশ কী ধরনের সমস্যায় পড়তে যাচ্ছে। একজন ব্যক্তির ক্ষমতার লোভ আজ পুরো দেশের গণতন্ত্র ও অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

প্রচারপত্র বিলির সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, আমিরুল ইসলাম নুর, কেন্দ্রীয় কমিটির সদস্য সেলিম খান, রিপন মাহমুদ, মশিউর রহমান মিলু, স্মরন চৌধুরী, আসমা আক্তার, ছাত্রনেতা হাসিবুর রহমান খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১০

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১১

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৩

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৪

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৫

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৬

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৮

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৯

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

২০
X