নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০৩:৫৩ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নৌকার পক্ষে প্রচার চালিয়ে বিএনপির ৪ নেতা বহিষ্কার 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, কাঞ্চন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাশার, কায়েতপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।

তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনের পাট ও বস্ত্রমন্ত্রীর আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে নির্বাচনী প্রচার অংশ নেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ও সংগঠনবিরোধী তৎপরতায় লিপ্ত হয়ে বর্তমান সরকারের ডামি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে সরাসরি প্রচারে অংশ নেয় এ চার বিএনপি নেতা। তারা হলেন- রূপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি আলমগীর হোসেন টিটু, কাঞ্চন পৌরসভা বিএনপির সিনিয়র সহসভাপতি দেওয়ান আবুল বাশার, কায়েতপাড়া ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন মেম্বার ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান। তাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X