কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৪১ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ভোটের দিন গণকারফিউ ঘোষণা ১২ দলীয় জোটের

জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় গণসংযোগ ও মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় গণসংযোগ ও মিছিল করেছে যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। ছবি : কালবেলা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে ৬ ও ৭ জানুয়ারি সারাদেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোট। একই সাথে ৭ তারিখ (রোববার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা গণকারফিউয়ের কর্মসূচি ঘোষণা করেছে জোটের পক্ষ থেকে।

শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে ১২ দলীয় জোটের উদ্যোগে জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় গণসংযোগ ও মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জোটের নেতৃবৃন্দ এ কর্মসূচি ঘোষণা করেন।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি দেখাতে ইতিমধ্যে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি দিনমজুর ও কাজের লোকদের এক দিনের সমান কাজের টাকা দিয়ে আনার চেষ্টা চালানো হচ্ছে। তাই দেশবাসী মনে করে, আওয়ামী লীগের অধীনে নির্বাচন হয় না, জনগণের সঙ্গে প্রতারণা করা হয়। দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় অবিলম্বে নির্বাচন স্থগিত করে এ সরকারের পদত্যাগ করা জরুরি।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে ফের নির্বাচনী তামাশার আয়োজন করেছে। কথাবার্তা পরিষ্কার, আগামী ৭ তারিখ পুতুল খেলার নির্বাচন বাংলার মাটিতে হতে দেওয়া হবে না। গণকারফিউয়ের মাধ্যমে এ নির্বাচন জনগণ প্রতিহত করবে এবং এই সরকারের পতন নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

গণসংযোগ ও মিছিল শেষে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, জাতীয় পার্টির (কাজী জাফর) ভাইস চেয়ারম্যান হান্নান আহমেদ বাবলু, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ এলডিপির তমিজউদদীন টিটু, আবদুল হাই নোমান, গোলাম মুর্তুজা মানিক, মো. ফরিদ উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মাওলানা আব্দুল মালেক চৌধুরী, মুফতী আতাউর রহমান খান, মাওলানা এম এ কাসেম ইসলামাবাদী, সৈয়দ তালহা আলম, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, মনোয়ার হোসেন, মো. সাজু মিয়া, বাংলাদেশ লেবার পার্টির শরিফুল ইসলাম, মো. লিটন খান রাজু, হাবিবুর রহমান, মো. আসাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ইমরান হোসেন, বিল্লাল হোসেন, ইসলামী ঐক্য জোটের শওকত আমিন, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, বাংলাদেশ এলডিপি যুবদলের ফয়সাল আহমেদ, রানা হোসেন, যুব সংহতির নিজাম উদ্দিন সরকার, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মো. ফাহিম হোসেন, ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান, হাফেজ খালেদ মাহমুদ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১০

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১১

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১২

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৩

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৪

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৫

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৬

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৮

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৯

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

২০
X