কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩৪ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ এএম
অনলাইন সংস্করণ

ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা রয়েছে : বাহাউদ্দিন নাসিম

ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা
ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। ছবি : কালবেলা

ভোটারদের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সকাল ৯টার দিকে রাজধানীর মালিবাগে অবস্থিত আবুজর গিফারী কলেজে কেন্দ্র ঘুরে দেখার পর এ কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাসিম বলেন, আমি সকাল থেকেই বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখছি। সেখানে ভোটারদের উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছি। বিশেষ করে তরুণ ভোটাররা ভোট দিতে খুবই আগ্রহী। আমি কয়েকজনের সাথে কথা বলেছি তারা ভোট দিতে পেরে খুবই খুশি। তিনি আরও বলেন, একটি পক্ষ ভোটকেন্দ্রে আসতে মানুষজনকে নিষেধ করেছিলেন। কিন্তু মানুষ তাদের কথা উপেক্ষা করে সাহস করে ভোট দিতে আসছেন। এতে বুঝা যায় মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছেন।

বাহাউদ্দিন নাসিম বলেন, বিএনপির-জামাত ভোট বর্জনের নামে নাশকতা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ সন্ত্রাস বা আন্দোলনের নামে অরাজকতাকে বিশ্বাস করে না। মানুষ শান্তি চায়। এ জন্যই বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে। আজকের ভোটের ফলাফলের মাধ্যমে আপনারা সেই প্রতিফলনই দেখতে পাবেন।

জয়ের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শে গঠিত সংগঠন। মানুষ আওয়ামী লীগকে পছন্দ করে। বিশেষ করে গত ১৫ বছর আওয়ামী লীগ দেশের উন্নয়নের কাজ করেছে। সুতরাং আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১০

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১১

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১২

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৩

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৪

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৫

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১৬

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৭

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৮

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৯

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

২০
X