কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩৬ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

সন্তোষজনক ভোট পড়বে, বললেন আরাফাত

ভোট প্রদান শেষে কথা বলেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। ছবি : কালবেলা
ভোট প্রদান শেষে কথা বলেন ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। ছবি : কালবেলা

ঢাকা-১৭ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত আশা করছেন, তার আসনে সন্তোষজনক সংখ্যক ভোট পড়বে। গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজে ভোট দেওয়ার পর এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ভোট দিয়েছি, এটা নাগরিক অধিকার ও দায়িত্ব। আমরা ভোটের পক্ষে, গণতন্ত্রের পক্ষে। সবাইকে আহ্বান জানিয়েছি ভোট দেওয়ার জন্য। ভোটাধিকার প্রয়োগ করা অনেক আনন্দের। ভোটারসহ সবার এই নির্বাচন নিয়ে আগ্রহ রয়েছে জানিয়ে তিনি বলেন, ভোটার, গণমাধ্যম, দেশীয়-আন্তর্জাতিক পর্যবেক্ষক কারো মধ্যে আগ্রহের কোনো কমতি দেখছি না। শুধু একটি পক্ষ ভোট বর্জনের কথা বলছে, সন্ত্রাস সহিংসতা করছে। যারা ভোটের বিপক্ষে, তারা গণতন্ত্রের পক্ষে হতে পারে না। তারা মুখে মানুষের অধিকারের কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, কিন্তু তারা মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিচ্ছে। সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে হত্যা করছে।

তিনি বলেন, এই নির্বাচন ভোট বর্জনের বিপক্ষে নির্বাচন। নির্বাচনের পক্ষে থেকে যে ভোটরা আসবে, এই ভোটাররা যারা বর্জন করছে তাদের না বলবে।

ভোটারদের উপস্থিতি কম বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আরাফাত বলেন, আমাদের কাছে তথ্য আছে, অনেকগুলো কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন রয়েছে। ভোটাররা তার সুবিধামতো সময় ভোট দিতে আসছে। শীতের সকাল, ছুটির দিনে গুলশানবাসী একটু ধীরে সুস্থে আসবে, এটাই স্বাভাবিক। আমরা আশাবাদী সন্তোষজনক ভোটই পড়বে। হুমকি, ধমকি, ভোট বর্জনের আহাবানের মধ্যেও মানুষ দিচ্ছে, ভোট দেবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮ থেকে ২০, ২ নম্বর ওয়ার্ড ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৩ হাজার ৮৭৫। এ আসনে অন্য প্রার্থীরা হলেন– বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) এস এম আবুল কালাম আজাদ (টেলিভিশন), বিকল্পধারা বাংলাদেশের আইনুল হক (কুলা), তৃণমূল বিএনপির কাজী শফিউল বাশার (সোনালি আঁশ), ন্যাশনাল পিপলস পার্টির গোলাম ফারুক মজনু (আম), বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহ আলম (একতারা) এবং স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১১

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১২

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৩

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৪

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৫

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৬

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৭

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৮

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৯

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

২০
X