নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:০৩ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ভোট বজর্নকারীদের জনগণ বর্জন করেছে : ওবায়দুল কাদের

ভোট প্রদান শেষে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : কালবেলা
ভোট প্রদান শেষে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভোটারদের উপস্থিতি প্রমাণ করে বিএনপি এবং তাদের অনুসারীরা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে ভোটাররা তাদেরকে বর্জন করেছে।

রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নিজ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উদয়ন প্রি একাডেমিতে ভোট দিয়ে এক প্রেস বিফ্রিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিএনপিকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ভোটারদের ভোট বর্জন করতে তারা অনুরোধ করেছে। কিন্তু আজ নির্বাচনের যে স্বতঃফূর্ত পরিবেশ। যারা ভোট বর্জন করতে আহ্বান করেছিল, ভোটাররা তাদেরই বর্জন করেছে।

তিনি বলেন, ভোটের পরিবেশ একেবারে শান্তিপূর্ণ। ভোটে শান্তিপূর্ণ পরিস্থিতি, ভোটারদের স্বতঃফূর্ত সমর্থন প্রমাণ করে যারা ভোট বর্জন করে নাশকতার আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত হলো।

কাদের বলেন, গণতন্ত্রের স্থান হচ্ছে নির্বাচন। সেখানে প্রতিযোগিতা হচ্ছে নির্বাচনের স্বার্থকতা। যারা বলছে নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না তাদের ধারণা ভুল প্রমাণিত হলো। বাধা দিয়ে নির্বাচন ঠেকানো যায় না। এটা আবারও বাংলাদেশে প্রমাণিত।

আজ সকাল ৮টার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। যা বিকেল ৪টা পর্যন্ত চলবে। এবারের এই নির্বাচনে দেশের ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ। ভোট শুরুর আগে আগে গত কয়েক ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য কেন্দ্র ও কেন্দ্রের বাইরে পাহারায় রয়েছে।

একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে মাঠে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় আট লাখ সদস্য, যা গত একাদশ সংসদ নির্বাচনের চেয়ে এক লাখ ৩০ হাজার বেশি।

আইনশৃঙ্খলা বাহিনীর এসব সদস্যের মধ্যে পুলিশের ১ লাখ ৭৪ হাজার ৭৬৭ জন, আনসার ব্যাটালিয়ন ৫ লাখ ১৪ হাজার ২৮৮ জন, সশস্ত্র বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১০

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১১

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

১৪

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

১৫

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

১৬

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১৭

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১৮

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১৯

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

২০
X