কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৩:১৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণ ভোট বর্জন করে সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে : ১২ দল 

'একতরফা' নির্বাচনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতারা। ছবি : কালবেলা
'একতরফা' নির্বাচনের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিল করেছে ১২ দলীয় জোটের নেতারা। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের শীর্ষ নেতারা বলেছেন, আওয়ামী লীগের একতরফা, ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে। জনগণের এই ভোট বর্জন ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে।

রোববার (৭ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাব ও পল্টন এলাকায় আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে ১২ দলীয় জোট আয়োজিত হরতাল ও গণকারফিউর সমর্থনে বিক্ষোভ মিছিলে বক্তব্যে এসব কথা বলেন নেতারা।

তারা বলেন, আওয়ামী লীগের এখনি নাকে খত দিয়ে পদত্যাগ করা উচিত। কারণ, জনগণ ভোটকেন্দ্রে যায়নি। দেশের মানুষ এ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। জনগণের এ নীরব 'ভোট প্রত্যাখ্যান' জাতির বিজয় এবং ফ্যাসিবাদ সরকারের পরাজয়।

তারা আরও বলেন, ২০১৪ ও ২০১৮ সালের সেই ভোট ডাকাতির কলঙ্কজনক অধ্যায়ের পুনরাবৃত্তি ঘটেছে। এ সরকার দেশ ও জনগণের জন্য একটি মহাবিপদ ডেকে এনেছে। তাই এ আওয়ামী লীগ সরকারকে বিদায় না করা পর্যন্ত জনগণের মুক্তি আসবে না। আমরা শেখ হাসিনা সরকারের পদত্যাগ, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ একদফার যুগপৎ আন্দোলন চালিয়ে যাবো।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী খান আব্বাস বলেন, আওয়ামী লীগ সরকার ভুল পথে হাঁটতে শুরু করেছে। জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি। কারণ, এ সরকার ভোট চুরির মাধ্যমে আবারও ক্ষমতায় থাকতে চায়। আমরা এই সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।

১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, গণদাবি উপেক্ষা করে আওয়ামী লীগ সরকার নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করছে। এই প্রহসনের নির্বাচনের জন্য বাংলাদেশকে চরম মূল্য দিতে হতে পারে।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, জনগণ আওয়ামী লীগের নির্বাচনী তামাশা প্রত্যাখ্যান করেছে। তারা ভোটকেন্দ্রে যায়নি। এর মধ্য দিয়ে তারা এই একতরফা নির্বাচন ও সরকারের প্রতি তাদের অনাস্থা জানিয়েছে।

তিনি আরও বলেন, জনগণ হরতাল ও গণকারফিউ স্বতঃস্ফুর্তভাবে পালন করেছে। সরকারের মনে রাখা উচিত, বাংলার মজলুম মানুষেরা 'পরাজয়' মানে না। ইনশাআল্লাহ, জনগণের বিজয় সুনিশ্চিত।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান বলেন, দেশের মানুষ একতরফা নির্বাচনের ভোট বর্জন করে এ সরকারকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে। জনগণের এই নীরব ভোট প্রত্যাখ্যানে জাতির বিজয় এবং এই সরকারের পরাজয় ঘটেছে।

এতে আরও বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামি ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান শওকত আমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, ১ কোটি ৯২ লাখ টাকা জরিমানা

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

সংরক্ষিত এমপিকে স্পিকার / ২ মিনিটে শেষ করুন, বাকি কথা টকশোতে বলবেন

মার্কিন বিমানঘাঁটিতে ফ্লুর প্রাদুর্ভাব, আক্রান্ত ২০০

হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছে? জেনে নিন কখন এটি বিপদ সংকেত

মেঘালয়ের ঢল ও ভারী বৃষ্টিতে সিলেটে বন্যার শঙ্কা, তলিয়েছে সাদাপাথর

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগ, প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

১০

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

১১

বাংলাদেশ খেলাফত মজলিশের আমিরকে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

১২

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

১৩

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

১৪

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

১৬

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

১৭

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১৮

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১৯

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

২০
X