কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৪:৩৫ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

এবারের নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসে এবারের নির্বাচন স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, নির্বাচন কমিশন অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে নির্বাচন অনুষ্ঠিত করেছে। এমন নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি), সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনগণসহ সবাইকে ধন্যবাদ।

প্রধানমন্ত্রী বলেন, যেহেতু জনগণ ভোট দিয়েছে, তাই যারা নির্বাচিত হয়েছে তাদের ওপর কোনো অনুযোগ রাখা যাবে না। শান্তিপূর্ণভাবে থাকতে হবে। নির্বাচন নিয়ে যারা বড় খেলা খেলতে চেয়েছিল তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তারা প্রতিহিংসাপরায়ণ হয়ে সুযোগ খুঁজবে। নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

নির্বাচন বর্জন দলগুলোর উদ্দেশে তিনি বলেন, ওরা নির্বাচন কিছুতেই হতে দেবে না বলে চক্রান্ত করছিল, তখন নির্বাচন উন্মুক্ত করে দিয়েছিলাম। এবারের নির্বাচনে আর বলতে পারবে না রাতে সিল মারবে। কারণ ব্যালট পেপার রাতে যায়নি। অবশ্য মিথ্যা বলা তাদের চরিত্র। যারা নির্বাচনে অংশগ্রহণ করেনি তাদের নেতাকর্মীরা হতাশায় ভোগে। তবে হতাশায় ভোগার কিছু নেই, তাদের ওপর লন্ডন থেকে ওহি নাজিল হয়েছে। তারা নির্বাচনে আসেনি বলে কিছুই আসে যায় না।

শেখ হাসিনা আরও বলেন, জনগণের ওপর আস্থা ও বিশ্বাস করেছি। জনগণের ভোটের অধিকার জনগণের কাছে দিতে পেরেছি। আওয়ামী লীগ সরকারে আছে বলে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে, সেটি প্রমাণ করেছি। যারা জয়ী হয়েছেন, তারা যেন কারও সাথে দ্বন্দ্বে না জড়ান। কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। পেছেনে শত্রু লেগেই আছে। সংসদে থাকেন বা না থাকেন, দেশ মাটির কল্যাণে সবাইকে কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, অনেকের চক্রান্ত ষড়যন্ত্র আছে দুর্ভিক্ষ ঘটাবে, সেটা যেন করতে না পারে সেজন্য উৎপাদন বাড়াতে হবে। আমাদের কোনো মাস্টার নেই, জনগণই আমাদের মাস্টার ও শক্তি। ২০৪১ এর মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। দেশ আর কোনোদিন পেছনে যাবে না। ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও আওয়ামী লীগের জয়ী হওয়ার আনন্দ পালন করব। সবাই সেখানে উপস্থিত থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X