কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:৪৩ পিএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

১২ দলীয় জোটের সঙ্গে জরুরি বৈঠক বিএনপির

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দ্বাদশ সংসদ নির্বাচনপরবর্তী করণীয় নির্ধারণে যুগপৎ আন্দোলনের শরিকদের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর অংশ হিসেবে ১২ দলীয় জোটের সাথে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছে দলটি।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকের মধ্য দিয়ে শরিকদের মতামত নেওয়ার কার্যক্রম শুরু করল বিএনপি।

বিকেল সাড়ে ৪টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান এবং স্কাইপিতে সালাউদ্দিন আহমেদ যুক্ত ছিলেন। এ ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বৈঠকে স্কাইপিতে সংযুক্ত ছিলেন।

অন্যদিকে ১২ দলীয় জোটের পক্ষে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ এলডিপির মহাসচিব ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপার সহসভাপতি ও জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মো. ফারুক রহমান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান শামসুল আহাদ, বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শামসুদ্দীন পারভেজ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা আব্দুল করিম, জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজ উদ্দিন টিটু, জমিয়তের সহকারী মহাসচিব মাওলানা মুফতি রশিদ বিন ওয়াক্কাস, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এদের মধ্যে মোস্তফা জামাল হায়দার, শাহাদাত হোসেন সেলিম, রাশেদ প্রধান ও গোলাম মহিউদ্দিন ইকরাম বক্তব্য রাখেন।

বৈঠকে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে সরকারবিরোধী আন্দোলন সফলভাবে পালন করে যাওয়ায় ১২ দলীয় জোট এবং দেশবাসীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে বলা হয়, বিএনপিসহ বিরোধীদলগুলোর ভোট বর্জনের আন্দোলন সফল হয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচনে দেশের ৯৭ ভাগ মানুষ ভোট দিতে যায়নি। আপনারা (১২ দল) এই সরকারের নানামুখী চাপ ও লোভ-লালসায় জোট ও আন্দোলন থেকে সরে যাননি, আপনাদের ধন্যবাদ। আপনারা গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। বিজয় আমাদের সুনিশ্চিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

১০

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

১১

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১২

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১৩

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১৪

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৫

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৬

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৭

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৮

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৯

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

২০
X