কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

গণতান্ত্রিক আন্দোলন বৃথা যাবে না : ফারুক

রাজধানীতে লিফলেট বিতরণ করেছে তাঁতী ও ওলামা দল। ছবি : কালবেলা
রাজধানীতে লিফলেট বিতরণ করেছে তাঁতী ও ওলামা দল। ছবি : কালবেলা

বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন কখনো বৃথা যায়নি- এবারও বৃথা যাবে না, আমরা বৃথা যেতে দেব না। জনগণ আমাদের সাথে আছে। জনগণকে নিয়েই আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবো। এই সরকার টিকে থাকতে পারবে না।

মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট বর্জন করায় জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তাঁতী দল ও ওলামা দলের যৌথ উদ্যোগে জাতীয় প্রেস ক্লাব এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।

জয়নুল আবদিন ফারুক বলেন, ৭ জানুয়ারি একটি প্রহসনের নির্বাচনের নাটক মঞ্চস্থ হয়েছে। যেখানে দেশের জনগণ ভোটকেন্দ্রে যায়নি, সেখানে ৪০ শতাংশ ভোট দেখিয়ে নির্বাচন কমিশন বৈধতা দেওয়ার চেষ্টা করছে। এই নির্বাচনের মধ্য দিয়ে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করার আরেকটি হীন প্রচেষ্টা চালানো হয়েছে।

তিনি বলেন, আমরা (বিএনপি) নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি ও লিফলেট বিলির মাধ্যমে জনগণের কাছে এই নির্বাচনে অংশগ্রহণ না করার বার্তা পৌঁছে দিয়েছিলাম। জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং তারা দলীয় সরকারের অধীনে এই প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করেনি। তাই আমরা মনে করি, নির্বাচনটি জনগণশূন্য, অংশগ্রহণশূন্য। ফলে এই নির্বাচন অগ্রহণযোগ্য হয়েছে। এরই বিরুদ্ধে আজকে নির্বাচনের পরে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি হিসেবে জনগণকে ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করছি। আগামীকালও (বুধবার) আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ। তারা পর্যালোচনা করে যেটা বলার নিশ্চয়ই বলবে। তারা দেখেছে, তারা বলেছে, নির্বাচনী পর্যবেক্ষক প্রেরণ করেননি। অতএব তারা তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সত্যিকার অর্থে দেশে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয়, তারা সেটি বলবে।

এ সময় উপস্থিত ছিলেন তাঁতী দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম আহবায়ক গোলাপ মঞ্জুর, জে এম আনিসুর রহমান আনিস, মোস্তফা কামাল, কেন্দ্রীয় নেতা মো. নুরুল্লাহ মোল্লা, মো. রিপন ব্যাপারী, গোলাম কাওসার, এম এ আজিজ, জিয়াউল হক প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জানালেন প্রতিমন্ত্রী / ফ্যামিলি-কৃষক কার্ডে অনিয়ম: ইতোমধ্যে বহিষ্কার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ৮ কর্মকর্তা

লেবাননে সংঘর্ষে ৪ ইসরায়েলি সেনা নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

১০

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

১১

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

১২

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

১৩

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

১৪

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

১৫

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

১৬

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

১৭

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

১৮

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১৯

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

২০
X