কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রিসভায় নতুন মুখ যারা

আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন ও মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি
আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন ও মোহাম্মদ এ আরাফাত। পুরোনো ছবি

নতুন মন্ত্রিসভায় এবার স্থান পাচ্ছেন ৩৬ সদস্য। এদের মধ্যে পূর্ণ মন্ত্রী হচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হচ্ছেন ১১ জন। মন্ত্রিপরিষদ গঠনের জন্য ইতোমধ্যে ফোন দেওয়া হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) রাতে সচিবালয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হিসেবে জায়গা পাচ্ছেন মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ জিয়াউদ্দিন, নাজমুল হাসান পাপন, মোহাম্মদ এ আরাফাত, ড. সেলিম মাহমুদ, জিল্লুল হাকিম, সিমিন হোসেন রিমি, আব্দুর রহমান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ সন্ধ্যায় সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন পান তারা। তাদের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগের সিদ্ধান্ত দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। এ সময় শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমতি দেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় গণভবনে শপথ নেবেন নতুন মন্ত্রীরা। রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। শপথগ্রহণ শেষে নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সদস্যরা নিজ নিজ শপথবাক্যে স্বাক্ষর করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে যে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১০

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১১

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

১২

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

১৩

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

১৪

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

১৫

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

১৬

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

১৭

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

১৮

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

১৯

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

২০
X