কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৪৯ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিন : ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো। গ্রাফিক্স : কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, ৭ জানুয়ারি ভুয়া নির্বাচনের মাধ্যমে এ সরকার সংসদকে কুক্ষিগত করেছে। প্রহসনের ডামি নির্বাচন জনগণ শুধু বর্জন করেনি- এ আওয়ামী লীগ সরকারকেও বর্জন করেছে। ‘ডামি নির্বাচনে’ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ করানোর মাধ্যমে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। তিনি প্রহসনের নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নতুন তপশিল ঘোষণার দাবি জানান।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র- যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন বলেছে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। ভোটারের উপস্থিতি ছিল খুবই নগণ্য সংখ্যক। এটাকে কারসাজি করে ৪২ শতাংশে নিয়ে সিইসি নিজেকে আরও ভুয়া প্রমাণিত করেছে।

মাওলানা ইউনুছ বলেন, আওয়ামী লীগ সরকারের হাতে সুষ্ঠু নির্বাচনের ইতিহাস নেই। যা হয়েছে তা সবই জাল-জালিয়াতির নির্বাচন। দেশবাসী যা আশঙ্কা করেছিল এ সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তা সত্যে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, সারা দেশের নির্বাচনী সহিংসতা এবং ভুয়া ভোটসহ যত অপকর্ম হয়েছে সবই প্রকাশ পেয়েছে। এই দেশের মানুষের কাছে, বিশ্ববাসীর কাছে প্রমাণিত সরকার প্রহসনের নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকার একদলীয় বাকশালী শাসনের দিকে ফিরে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১০

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১১

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

১২

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

১৩

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৪

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

১৬

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

১৭

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১৮

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১৯

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X