কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:১৬ পিএম
আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বিভিন্ন মহল্লায় জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত। ছবি : সংগৃহীত
রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে জামায়াত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী উত্তরের বিভিন্ন স্পটে প্রহসন ও ডামি নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের নতুন তারিখ ঘোষণার দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন থানার স্থানীয় নেতাসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় জামায়াত নেতারা বলেন, ৭ জানুয়ারির নির্বাচনের নামে তামাশা ও জনগণের সাথে পরিহাস করা হয়েছে। তাই জনগণ এই নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করে ভোট দান থেকে বিরত থেকেছেন। এই নির্বাচন দেশীয় ও আন্তর্জাতিক কোনো মহলের কাছেই গ্রহণযোগ্য হয়নি। তাই অবিলম্বে এই নির্বাচনী ফলাফল বাতিল করতে হবে। তারা সরকারকে অবিলম্বে পদত্যাগ ও কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানান।

তারা বলেন, সরকার দেশকে পরিকল্পিতভাবে মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। আওয়ামী বাকশালীদের অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবের কারণেই দেশ এক মহাসংকটে পড়েছে। তাদের অবৈধ ক্ষমতালিপ্সা চরিতার্থ করার জন্য জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত কেয়াটেকার সরকার পদ্ধতি করে দেশকে এই নৈরাজ্যকর পরিস্থিতির মুখে ঠেলে দেওয়া হয়েছে। তাই সংকট থেকে দেশ ও জাতিকে বাঁচাতে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার কোনো বিকল্প নেই।

মিরপুর, ক্যান্টনমেন্ট মাটিকাটা, মোহাম্মদপুর, ভাষানটেক, দারুসসালাম, মিরপুর-১, নাবিস্কোসহ রাজধানীর বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X