কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৮:১৫ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে খন্দকার মোশাররফকে

ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আগামীকাল রোববার (২১ জানুয়ারি) উন্নত চিকিৎসা নিতে দেশ ছাড়বেন তিনি।

শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে ড. মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

খন্দকার মারুফ হোসেন বলেন, বাবা ব্রেইন হ্যামারেইজে আক্রান্ত হয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়। এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শক্রমে বাবাকে কাল রোববার সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে নেওয়া হচ্ছে। রাত সাড়ে ১১টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সব প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। বাবার জন্য দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছেলে মারুফ।

খন্দকার মোশাররফ হোসেন এখন বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালের নিউরো বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক খন্দকার মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে চিকিতসাধীন আছেন। গত বছরের ১৬ জুন ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা কর্মসূচির শেষান্তে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরে ২৭ জুন তাকে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনির্ভাসিটি হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের অধিক সময় চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর ঢাকায় ফিরে আসেন। এরপর আবার অসুস্থ হলে তাকে গত ৫ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১০

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১১

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১২

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৩

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৪

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৫

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৬

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৭

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৮

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০
X