কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৫, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বরে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন : ড. মোশাররফ

গুলশান থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা
গুলশান থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ড. খন্দকার মোশাররফ হোসেন। ছবি : কালবেলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। তাই সঠিক সময়ে অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। সরকারকে বলব, এ লক্ষ্যে অবিলম্বে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করুন।

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীতে শুক্রবার (৩০ মে) রাজধানীতে গুলশান থানা বিএনপির উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গুলশান-২ এর ডিসিসি মার্কেট এলাকায় এই কর্মসূচি পালিত হয়।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই সরকার বলেছিল- তারা জনগণের অধিকার ফিরিয়ে দেবে, সেটাই তাদের প্রধান দায়িত্ব ছিল। তবে আমরা সেটার লক্ষণ দেখতে পাচ্ছি না। অথচ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প নেই। গত ১৫-১৬ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত জনগণও এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে। রাজনৈতিক দলগুলোও দ্রুত নির্বাচন চায়।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেন। তার আদর্শ অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাচ্ছে।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর, এবিএমএ রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা/এফএফ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X