কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় গণহত্যা বন্ধে আইসিজের নির্দেশ কার্যকর চান সাইফুল হক

রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দিনের সভার সাইফুল হক ও দলের অন্যান্য নেতারা। ছবি : সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দিনের সভার সাইফুল হক ও দলের অন্যান্য নেতারা। ছবি : সংগৃহীত

গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের প্রতি আন্তর্জাতিক বিচার আদালত- আইসিজের নির্দেশ প্রদানকে স্বাগত জানিয়ে অনতিবিলম্বে এই আদেশ বাস্তবায়নে পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, আইসিজের আদেশে ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের অন্যায় যুদ্ধ ও আগ্রাসন বন্ধের কথা সরাসরি না থাকলেও রায়ের বিভিন্ন ধারা কার্যকরী করতে হলে ইসরায়েলকে এই অন্যায় ও অপরাধমূলক আগ্রাসী যুদ্ধ অবশ্যই বন্ধ করতে হবে।

শনিবার (২৭ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় দিনের সভার শুরুতে এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, আইসিজের শুক্রবারের রায়ের মধ্য দিয়ে এটা স্পষ্ট হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা সাম্রাজ্যবাদীদের মদদে গাজায় ইসরায়েল যে পরিকল্পিত গণহত্যা চালিয়ে যাচ্ছে তা উল্লেখ করা হয়েছে। সাইফুল হক আইসিজের এই রায় বাস্তবায়ন করতে অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসী যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান।

একইসঙ্গে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত জীবিত গাজাবাসীদের মানবিক দুর্যোগ থেকে রক্ষায় জরুরিভিত্তিতে পদক্ষেপ নিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। গাজায় গণহত্যার দায়ে অভিযুক্ত ইসরায়েলিদের বিচারের আওতায় নিয়ে আসারও দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই সাধারণ সম্পাদক।

সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কমিটির নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, এপোলো জামালী, সজীব সরকার রতন, নির্মল বড়ুয়া মিলন, শহীদুজ্জামান লাল মিয়া, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আইয়ুব আলী, নীলুফার ইয়াসমিন, আবুল কালাম আজাদ, সাবিনা ইয়াসমিন, কবি জামাল সিকদার প্রমুখ।

সভায় আগামী দিনের আন্দোলনের কর্মসূচি এবং পার্টির সাংগঠনিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১০

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১১

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১২

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৩

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৪

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৫

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৬

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৭

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৮

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৯

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

২০
X