কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশে বসবাস করার মতো পরিস্থিতি নেই : গয়েশ্বর 

দেশে বসবাস করার মতো পরিস্থিতি নেই : গয়েশ্বর 

এ দেশে কোনো সভ্য লোকের বসবাস করার মতো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে আয়োজিত 'নারী সমাজের ওপর অপমানের শেষ কোথায়?’ শীর্ষক এক মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজকের পরিস্থিতিতে বিশ্ববাসী বুঝতে পেরেছে যে, এ দেশে কোনো সভ্য লোকের বাস করার মতো পরিস্থিতি নেই। এরা (আওয়ামী লীগ) আমাদের একটা অসভ্য জাতির দিকে ঠেলে দিচ্ছে। এই ভাষার মাসে এ দেশের তরুণরা রক্ত দিয়েছিল। আর আজকে এক নারী রক্ত দিয়েছে জাহাঙ্গীরনগরের এক তরুণের জন্য। সুতরাং আমি মনে করি, আজকে বাংলাদেশের অবস্থাও একইরকম।

সীমান্তে হত্যার প্রতিবাদ জানিয়ে গয়েশ্বর চন্দ্র বলেন, আজকে রাখাইন থেকে সৈন্যরা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। আবার তাদের নিক্ষেপ করা বোমায় এ দেশের মানুষ আহত ও নিহত হয়। এটা আসলে কীসের লক্ষণ, আমার জানা নেই। বিএসএফ এত লোককে গুলি করে মারল, এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই আপনারা নিলেন না। এমনকি একটা প্রতিবাদও পর্যন্ত করলেন না। আগে যখন বিডিআর ছিল তখন বিএসএফ থেকে একটা গুলি করলে জবাবে এপার থেকে দশটা গুলি করা হতো। কিন্তু এখন এর কোনো প্রতিবাদ না করে উল্টো তাদের সঙ্গে এক হয়ে নাস্তা করেন।

তিনি বলেন, আইনমন্ত্রী যখন বলেন সাগর রুনির হত্যা মামলার রায় পঞ্চাশ বছরেও হবে না তখন আমাদের কী দায়িত্ব না যে, এই সরকারকে ৫০ দিনও ক্ষমতায় না রাখা। তাদের ক্ষমতায় রাখলে এ দেশের কেউ নিরাপদে থাকবে না। মানসম্মান তো দূরের কথা, জীবনটা নিয়েও বেঁচে থাকার কোনো সুযোগ থাকবে না। বিচার বিভাগই পারে দেশের এই করুণ অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে।

তিনি আরও বলেন, আদালত যদি অন্ধ হয়ে যায় এবং বিচার বিভাগ যদি পঙ্গু হয়ে যায়, আর বিচারকদের বিবেক যদি জাগ্রত না হয়ে তারা শুধু চাকরি করার জন্য সরকারের পক্ষে কথা বলেন তাহলে দেশের বিচার বিভাগ কলঙ্কিত হয়ে যায়। আদালতের প্রতি মানুষের যথেষ্ট সম্মান বোধ আছে। আর দেশের এমন পরিস্থিতি থেকে যদি মুক্তি পেতে চাই তাহলে বিচার বিভাগই পারে এই করুণ অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে।

মানববন্ধনের সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সঞ্চালনা করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, আব্দুল আওয়াল মিন্টু, সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক শিরিন সুলতানা, নিলোফার চৌধুরী মনি, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন, ছাত্রদলের সাবেক নেতা ওমর ফারুক কাওসার, পার্থদেব মন্ডল, বর্তমান যুগ্ম সম্পাদক রিয়াদ রহমান, আহি আহম্মেদ জুবায়ের, বিএনপি নেত্রী নাদিয়া পাঠান পাপন, আরিফা সুলতানা রুমা, উর্মি আক্তার, শাহীনুর সাগর প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১০

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১২

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৩

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৪

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৫

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৬

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৭

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৮

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৯

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

২০
X