কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে সরকার : সমমনা জোট 

জাতীয়তাবাদী সমমনা জোটের লোগো।
জাতীয়তাবাদী সমমনা জোটের লোগো।

জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, সরকার ক্ষমতার জন্য দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। শুধুমাত্র নিজেদের অবৈধ সম্পদ রক্ষা করতে দেশ ও জনগণের সাথে বেঈমানী করে ডামি নির্বাচন করে প্রভু রাষ্ট্রের কাছে দেশের স্বার্থ কোরবানি দিয়েছে। তাই আজ সীমান্তের ভিতরে বাইরের রাষ্ট্র থেকে গুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, কিন্তু সরকার কোনো প্রতিবাদ করছে না।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নয়াপল্টনে এনপিপির কার্যালয়ে জনগণকে উপেক্ষা করে ‘প্রহসনের’ নির্বাচনের একমাস পূর্ণ করার প্রতিবাদে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, এই অবৈধ সরকার দেশ ও জনগণের দুশমন। এই লুটেরা সরকার দীর্ঘ দেড়যুগ জনসাধারণের সকল অধিকার লুট করেছে। তাদের সরাতে হলে প্রয়োজন মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ হবে মানুষের বাকস্বাধীনতা ও গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ। আর এই কাফেলায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মাওলা চৌধুরী, মহাসচিব আবু সৈয়দ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, মহাসচিব শাহ আহমেদ বাদল, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকী ও মহাসচিব ইঞ্জিনিয়ার আব্দুল বারিক, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নূরুল ইসলাম, পলিট ব্যুরো সদস্য লাল মন্ডল, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির চেয়ারম্যান ক্বারী আবু তাহের, মহাসচিব আব্দুল্লাহ আল হারুন সোহেল, জনতা অধিকার পার্টির চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক রাজা রহমানসহ জাতীয়তাবাদী সমমনা জোটের অন্যান্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X