কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২১ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

‘এক মাসেও ভয় কাটেনি নতুন সরকারের’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি : কালবেলা

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নতুন সরকারের এক মাস পার হলেও তাদের ভয় কাটেনি। অজানা ভয় প্রতিনিয়ত সরকারকে তাড়া করে ফিরছে। গতকাল (সোমবার) সরকারি দলের সাধারণ সম্পাদকের বক্তব্যেও তা ধরা পড়েছে। সরকার যে পরিস্থিতি সামাল দিতে পারছে না তাও স্পষ্ট।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী যুব সংহতির সংগঠকদের সভায় এসব কথা বলেন তিনি।

সাইফুল হক বলেন, সর্বগ্রাসী সামাজিক নৈরাজ্য দেশের যুবশক্তিকে বিনাশ করে চলেছে। যুব সম্প্রদায়ের অপার সম্ভাবনা নষ্ট হয়ে যাচ্ছে। কর্তৃত্ববাদী শাসনে দেশের বিশাল যুবশক্তি এক আশাহীন-স্বপ্নহীন নিষ্ক্রিয় জনগোষ্ঠীতে পরিণত হয়েছে। দেশের বিশাল সম্ভাবনাময় যুবসমাজকে নৈতিক দিক থেকেও দুর্বল করে তাদের নানাভাবে নেশাগ্রস্ত করে তোলা হচ্ছে। দেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিতে হচ্ছে।

তিনি বলেন, যুব সম্প্রদায় সরকার ও সরকারি দলের অপরাজনৈতিক তৎপরতার সহযোগী হিসেবে থাকতে পারে না। জুলুম আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই যুবাদের ধর্ম। তিনি যুব সম্প্রদায়কে ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে গণসংগ্রামে বলিষ্ঠ ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, সংগঠনের কেন্দ্রীয় নেতা স্বাধীন মিয়া, জামাল সিকদার, নান্টু দাস, হাফিজুর রহমান রুবেল, দীপু দাস, মোহাম্মদ নাঈম, রতন গোস্বামী প্রমুখ।

সভায় জাতীয় যুব কনভেনশনের লক্ষ্যে আগামী ১ মার্চ বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার আহ্বান জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজনৈতিক প্রশ্রয় না পেলে সিন্ডিকেটের অস্তিত্ব থাকত না: জামায়াতের আমির

‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার

ক্লাসে দুই শিক্ষার্থী, মাসে ব্যয় ৩ লাখ টাকা

শৈশবে মেসির ‘আশীর্বাদ’ পাওয়া সেই স্ট্রাইকার এবার মুখোমুখি ব্রাজিলের

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল মা-ছেলের 

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

১০

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

১২

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

১৩

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

১৪

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১৫

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১৬

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১৭

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৮

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৯

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

২০
X