কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ পিএম
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

ড. ওয়াজেদ মিয়া ছিলেন দেশের সম্পদ : সুজিত রায়

জাতীয় প্রেস ক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা। ছবি : কালবেলা
জাতীয় প্রেস ক্লাবে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ছিলেন দেশের সম্পদ।

তিনি বলেন, ড. ওয়াজেদ মিয়া শুধু বঙ্গবন্ধুর জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বা সজীব ওয়াজেদ জয় ও সায়েমা ওয়াজেদ পুতুলের পিতাই নন, তিনি নিজ গুণেই ছিলেন গুণান্বিত। তিনি ছিলেন দেশের একজন বড়মাপের তাত্ত্বিক নিউক্লীয় পদার্থবিদ যার প্রশংসা ছিল বিশ্বজুড়ে। বাংলাদেশের একজন পরমাণু বিজ্ঞানী হিসেবেই একসময় আন্তর্জাতিক মণ্ডলে পরিচিত হয়ে উঠেছিলেন নীরবে দেশের সেবা করে যাওয়া ওয়াজেদ মিয়া।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তনে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দিন রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আবদুস সালাম, মহিলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. মির্জা নাহিদা হোসেন (বন্যা)।

ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এ কে এম ফরহাদুল কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা. মো. মিজানুল হাসান, বীর মুক্তিযোদ্ধা এ কে বোরহানউদ্দিন, হাজি এম এ রহিম, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সৌরভ শাহা, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য এবং বিডি সমাচার ২৪ ডটকমের সম্পাদক মহসিন হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য এবং বিজ্ঞান চর্চায় বিশেষ অবদান রাখায় ড. এম এ ওয়াজেদ মিয়া জাতীয় স্বর্ণপদক দেওয়া হয় তিনজনকে।

এ সময় দেশবরেণ্য বুদ্ধিজীবী, অ্যাডভোকেট, সাহিত্যিক, কবি ও বিভিন্নস্তরের গুণীজন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

১০

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

১১

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

১২

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১৩

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১৫

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৬

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৭

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৮

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৯

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

২০
X