চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

এমপি মন্ত্রী হতে নয়, মানুষের পাশে দাঁড়াতে আ.লীগ করি : সুজিত রায় নন্দী

চাঁদপুরে ঈদসামগ্রী বিতরণে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ছবি : কালবেলা
চাঁদপুরে ঈদসামগ্রী বিতরণে অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। ছবি : কালবেলা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, এমপি মন্ত্রী হতে নয় বরং মানুষের পাশে দাঁড়াতে রাজনীতি করে যাচ্ছি। কারণ আওয়ামী লীগ সবসময়ই শেখ হাসিনার নেতৃত্বে অসহায় মানুষের ভাগ্যবদলে কাজ করছে।

মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে শহরের ওয়ারলেস বাজারে চাঁদপুর সিটি কলেজের উদ্যোগে এতিম অসহায় দুস্থ ও বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুজিত রায় নন্দী আরও বলেন, আওয়ামী লীগ সবসময়েই বঙ্গবন্ধুকন্যা মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গরিব-দুঃখী মেহনতী মানুষের জন্য কাজ করে। ওনার সৎ, দূরদর্শী ও দায়িত্বশীল নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করে সামনে এগিয়ে যাচ্ছে। জননেত্রীর নির্দেশেই পবিত্র মাহে রমজানে আমরা সারা দেশের ন্যায় চাঁদপুরের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি।

এ সময় তিনি অন্ধ প্রতিবন্ধী, এতিমখানা, কমিউনিটি পুলিশিং, সরকারি শিশু পরিবার, আঞ্জুমান খাদেমুল ইনসানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠনের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ। আর প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্বা আবু নঈম পাটওয়ারী দুলাল।

অনুষ্ঠানে চাঁদপুর সিটি কলেজের অধ্যক্ষ মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে ও কলেজ গভর্নিং বডির সদস্য আতাউর রহমান পাটওয়ারীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহ আলম মিয়াজী, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি রেনু বেগমসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

কালবেলা/এসওআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গড়মিল

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

১০

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

১১

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

১২

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

১৩

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

১৪

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৫

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান

১৬

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১৭

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১৮

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১৯

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

২০
X