কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ
একাধিক জোটের সঙ্গে বৈঠক

এক দফার কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি

গণতন্ত্র মঞ্চ ও এলডিপির সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা
গণতন্ত্র মঞ্চ ও এলডিপির সঙ্গে বৈঠক করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : কালবেলা

বিভিন্ন রাজনৈতিক জোটগুলোর সঙ্গে বৈঠক করে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। আগামী বুধবার (১২ জুলাই) আলাদা আলাদা সমাবেশ থেকে নতুন কর্মসূচি যুগপৎভাবে ঘোষণা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১০ জুলাই) বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি এবং ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সঙ্গে পৃথক বৈঠক হয়। গণতন্ত্র মঞ্চ ও এলডিপির বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু ও আবদুল আউয়াল মিন্টু।

গণতন্ত্র মঞ্চের বৈঠকে জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) প্রতিনিধি দলে ছিলেন দলের ফারুক হাসান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, জে আবেদীন শিশির, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আতিকুল্লাহ, তারেক রহমান, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, শেখ খায়রুল কবির, মো. তারেক রহমান ও মোহাম্মদ শামসুদ্দিন উপস্থিত ছিলেন। ড. রেজা কিবরিয়া চিকিৎসার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।

এদিকে এলডিপির বৈঠকে ছিলেন দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, নিয়ামুল বশির, এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলাইন, মাহবুবুর রহমান, বিল্লাহ হোসেন মিয়াজী ও আবুল হাসেম এবং লেবার পার্টির বৈঠকে দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ, আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও খোন্দকার মিরাজুল ইসলাম।

এ ছাড়া ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুরের নেতৃত্বাধীন অংশের নেতারা মঙ্গলবার (১১ জুলাই) বেলা ১১টায় এবং গণতান্ত্রিক বাম ঐক্যজোট বিকেল ৩টায় গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১০

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১১

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১২

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৩

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৪

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৫

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৬

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৭

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৮

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

১৯

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

২০
X