কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির ১৫ নেতাকে আজীবন বহিষ্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলার ছেঙ্গারচর পৌরসভা নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা মেয়র ও কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি। মঙ্গলবার (১১ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ জারি করা হলেও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ এর কোনো সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত রয়েছেন। এ জন্য ছেঙ্গারচরের ৩ জন এবং কুমিল্লার দেবিদ্বারের ১২ জনকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।

বিএনপি থেকে আজীবন বহিষ্কৃতরা হলেন- নুরুল হক সরকার, সাবেক সভাপতি, মতলব উত্তর উপজেলা বিএনপি; মতিন মেম্বার, সহসভাপতি, ছেঙ্গারচর পৌর বিএনপি; ওয়াদুদ মাস্টার, সাবেক সহসভাপতি, ছেঙ্গারচর পৌর বিএনপি; মো. শাহাজাহান মোল্লা, সাবেক সহসভাপতি, কুমিল্লা উত্তর জেলা বিএনপি; শরিফুল ইসলাম সুমন, সদস্য, দেবিদ্বার পৌর বিএনপি; এ আর আহম্মেদ, সাবেক সিনিয়র সহসভাপতি, দেবিদ্বার উপজেলা ছাত্রদল; আবদুল আলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ৯নং ওয়ার্ড বিএনপি, দেবিদ্বার পৌরসভা; আবদুল হালিম সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক ৬নং ওয়ার্ড, দেবিদ্বার পৌর বিএনপি; মো. আব্দুল রহিম, সাবেক সভাপতি ১নং ওয়ার্ড, দেবিদ্বার পৌর বিএনপি; মো. আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ৪নং ওয়ার্ড, দেবিদ্বার পৌর বিএনপি; মো. বশির আহমেদ সরকার, সাবেক সদস্য, দেবিদ্বার পৌর বিএনপি; মো. মহসিন সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক, দেবিদ্বার পৌর বিএনপি; মো. মজিবুর রহমান, সদস্য ৬নং ওয়ার্ড, দেবিদ্বার পৌর বিএনপি; মোহাম্মদ জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ২নং ওয়ার্ড, দেবিদ্বার পৌর বিএনপি এবং মো. শহিদ মিয়া (কর্মকার), সাবেক সভাপতি ৩নং ওয়ার্ড, দেবিদ্বার পৌর বিএনপি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১০

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১১

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১২

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৩

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১৪

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১৫

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৬

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৭

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৮

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

২০
X