কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ 

রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ। ছবি : সংগৃহীত
রাজধানীতে এবি পার্টির বিক্ষোভ। ছবি : সংগৃহীত

বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। শনিবার (২ মার্চ) বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় সকল দ্রব্যের উপর্যুপরি মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।

এ সময় নেতারা দাবি জানিয়ে বলেন, দুর্ঘটনাজনিত আগুন লাগলে সরকার আগুন নেভাতে পারেনা, মানুষ বাঁচাতে পারেনা তারা সিন্ডিকেট বাণিজ্য করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষ মারতে পারে। দেশের জনগণের টাকায় যত ছোট উন্নয়নই হোকনা কেনো তার কৃতিত্ব নিতে প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়েন। কৃতিত্ব যদি ওনার হয় এই সকল ব্যর্থতার দায়ও প্রধানমন্ত্রীর।

প্রশ্ন রেখে তারা বলেন, এতগুলো মানুষ মারা যাওয়ার পর রাজউকসহ অন্যান্য তদারকি সংস্থা সমূহ বিবৃতি দিচ্ছে এটার অনুমোদন ছিলোনা ওটার অনুমোদন ছিলোনা। প্রশ্ন হলো অনুমোদন ছাড়া বেইলি রোডের মতো গুরুত্বপূর্ণ স্থানে এতদিন ধরে ব্যবসা গুলো চলছে কিভাবে? তবে কি সব কমিশনখোরদের উপর ভর করেই এই রাষ্ট্র চলছে? এবি পার্টির নেতারা আরও বলেন, ক্যাপাসিটি চার্জের নামে একটি নির্দিষ্ট সিন্ডিকেটকে সুবিধা দিতেই একের পর এক বিদ্যুতের দাম বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে সরকার। এই লুটপাটকে যেন কেউ চ্যালেঞ্জে করতে না পারে সেই জন্যই ইনডেমনিটি দেয়া হয়েছে। ইনডেমনিটি দিয়ে যেভাবে অতীতে অনেকেই রক্ষা পায়নি আপনারাও এই লুটেপাটের দায় থেকে রেহাই পাবেন না।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুবপার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কাকরাইল, বিজয়নগর, পল্টন সহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক গাজী নাসির, যুগ্ম সদস্যসচিব সফিউল বাসার, কেফায়েত হোসেন তানভীর, মহানগর উত্তরের সদস্যসচিব সেলিম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য আমেনা বেগম, রিপন মাহমুদ, মশিউর রহমান মিলু, শরন চৌধুরী, এনামুল হক, যুবপার্টি মহানগর দক্ষিণের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রমিজ, উত্তরের সদস্যসচিব শাহীনুর আক্তার শীলা, এবি পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম নান্নু, পল্টন থানা আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, ছাত্রপক্ষের সহকারী সদস্যসচিব হাসিবুর রহমান খানসহ কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

প্রতিবেশী দেশে হামলার হুমকি জেলেনস্কির, এক সপ্তাহের আলটিমেটাম

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১০

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১১

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

১২

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

১৩

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

১৪

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

১৫

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

১৬

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১৭

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১৮

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১৯

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

২০
X