কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

সিন্ডিকেটের হোতারা সরকার চালায় : ভিপি নুর

বিজয়নগর পানিরট্যাংকি মোড়ে গণসমাবেশে ভিপি নুর। ছবি : সংগৃহীত
বিজয়নগর পানিরট্যাংকি মোড়ে গণসমাবেশে ভিপি নুর। ছবি : সংগৃহীত

গণসমাবেশে গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সিন্ডিকেটের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কারণ, সিন্ডিকেটের হোতারা সরকার চালায়।

গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, সিন্ডিকেট ও বাজার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি হ্রাস করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসাসহ ৫ দফা দাবিতে রাজধানীতে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর শাখা।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে বিজয়নগর পানিরট্যাংকি মোড়ে গণসমাবেশ করে দলটি। এরপর মিছিল শুরু করে পুরানা পল্টন মোড়, গুলিস্তান জিরো পয়েন্ট, প্রেসক্লাব হয়ে পুরানা পল্টনে গিয়ে শেষ হয়।

নুর বলেন,

বাস থেকে সরকারি দলের নেতা-কর্মী ও পুলিশ মিলে ১ হাজার কোটি টাকা চাঁদা তোলে। যার ভাগ এমপি-মন্ত্রীসহ প্রশাসনের উচ্চপদস্থরা সবাই নেয়। প্রশাসন, জনপ্রতিনিধিরা মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য দেয়- অথচ তারাই মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেয়, সহযোগিতা করে। পুলিশ চাইলে ৭ দিনে মাদক বেচাকেনা বন্ধ হবে। কারণ, মাদক ব্যবসায়ী, সেবনকারী সবাইকে তারা চেনে।

তিনি বলেন, সিন্ডিকেটের কারণে বাজারে জিনিসপত্রের দাম বাড়ে। সরকার সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। কারণ, সিন্ডিকেটের হোতারা সরকার চালায়। চিনি আমদানি করে দেশের ৫টি প্রতিষ্ঠান। তাদের ধরলে চিনির দাম বাড়বে না। কতিপয় লোক আমদানি-রপ্তানির নামে দেশের টাকা বিদেশে পাচার করে, দুদক তাদের কিছু করতে পারে না। সমন্বয়ের নামে জনগণের পকেট কাটতে সরকার গ্যাস, বিদ্যুৎ ও পানির মূল্য বাড়াচ্ছে।

সরকারবিরোধী বিগত আন্দোলন প্রসঙ্গে ভিপি নুর বলেন, আন্দোলনের কৌশলের কোনো ধাপে হয়তো আমাদের ভুল হয়েছে, আমরা হারিনি। জনগণ আপনাদের সাথে আছে। ৯৫% মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। সরকারকে বলবো, অনতিবিলম্বে নতুন নির্বাচন দিয়ে জনগণের ভোটাধিকার-গণতন্ত্র ফিরিয়ে দিন।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়িয়ে সরকার জনগণের সাথে ভাঁওতাবাজি শুরু করেছে। ২০০৮ সালের নির্বাচনে বলেছিলো ১০ টাকা কেজি চাল খাওয়াবে আর ঘরে ঘরে চাকরি দিবে। কিন্তু চালের কেজি ৬০-৭০ টাকা আর কর্মসংস্থান সৃষ্টি করতেও ব্যর্থ হয়েছে। এই ডামি সরকারের আমলে সাংবাদিক থেকে শুরু করে কোনো পেশার মানুষ ভাল নেই। রিকসাওয়ালা, শ্রমিক, দিনমজুর সবার নাভিশ্বাস উঠেছে। এই ব্যর্থ সরকারকে জনগণ তাই আর ক্ষমতায় দেখতে চায় না।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক করিম শাকিলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ,ফাতিমা তাসনিম, সহ সভাপতি বিপ্লব কুমার পোদ্দার, সিনি.যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন,মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি রাকিবুল হাসান,দক্ষিণের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিলন,যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১০

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১১

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১২

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৩

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৪

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৫

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৬

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৭

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৮

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৯

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

২০
X