রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

রোজার পবিত্রতা রক্ষা ও পণ্যের দাম কমানোর আহ্বান জামায়াতের

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

রোজার মাসের পবিত্রতা বজায় রাখার পাশাপাশি এই মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৯ মার্চ) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা বজায় রাখার জন্য সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমনই এক দুঃসময় জাতি পবিত্র সিয়াম সাধনা করতে যাচ্ছে যখন দেশে চলছে স্বৈরাচারী দুঃশাসন, গ্রেপ্তার, জুলুম ও নির্যাতন। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ বহু নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে জেলে আটক করে রেখে তাদের উপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের অন্যায়ভাবে কষ্ট দেওয়া হচ্ছে। পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের সকল রাজবন্দিদের অবিলম্বে মুক্তি দিয়ে মুক্ত পরিবেশে সিয়াম সাধনার সুযোগ দেওয়ার জন্য জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছে। বলা হয়, গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, চাল, ডাল, ছোলা, চিনি, মাছ, গোশত, তরি-তরকারির দাম সরকারি দলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এতটাই অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে যে, তা দরিদ্র জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে দরিদ্র লোকদের একবেলা পেট ভরে খাবার জুটছে না। এ অবস্থায় রমজানের সিয়াম পালন করা তাদের জন্য খুবই কঠিন হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দরিদ্র মানুষ কীভাবে রমজান পালন করবে? তারা কীভাবে ইফতার ক্রয় করবে? এ অবস্থা থেকে পরিত্রাণের ব্যাপারে সরকারের কোনো মাথা ব্যথা নেই। কারণ বর্তমান সরকার দীর্ঘ ১৫ বছর যাবত অবৈধভাবে বিনা ভোটে ক্ষমতায় আছে। একইসঙ্গে দেশে ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, নারী ধর্ষণ, নির্যাতন, মাদকাশক্তি ও বেহায়াপনা দ্রুত গতিতে সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানায় জামায়াত।

পাশাপাশি বেহায়াপনা বন্ধ এবং দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধ রাখতে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং দ্রব্যমূল্য ও ইফতার সামগ্রী জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে সরকার ও দেশবাসীর প্রতি আহ্বান জানায় জামায়াত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১০

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১১

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১২

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৩

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৪

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৫

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৭

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৮

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৯

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

২০
X