কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ

নারীরা সমাজের বিভিন্ন পর্যায়ে এখনও পিছিয়ে : এবি পার্টি

এবি পার্টির সভা। ছবি : সংগৃহীত
এবি পার্টির সভা। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ-এবি পার্টির এক সভায় বক্তারা বলেছেন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সময়ে বিভিন্ন হেনস্তা, গণপরিবহনে নানা ধরনের হয়রানি, কর্মজীবী নারীদের কর্মস্থলে নানা ধরনের সমস্যা এখন নিরসন হয়নি। নারীরা সমাজের বিভিন্ন পর্যায়ে এখনও পিছিয়ে।

শনিবার (৯ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন। সভায় এবি পার্টির নারী নেত্রীরা সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরেন।

নেতারা বলেন, সমাজে নারীবাদীরা নানা কথা বলেন, কিন্তু নারীদের মৌলিক সমস্যা ও কাজ নিয়ে তাদের ভূমিকা খুব বেশি গ্রহণযোগ্য নয়। তারা নারীদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষায় এবি পার্টির ভূমিকার কথা তুলে ধরেন।

এ সময় নেতারা বলেন, ফিলিস্তিনে আজ নির্বিচারে নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, গর্ভবতী মায়েরা খাবারের অভাবে বাচ্চা জন্ম দিতে পারছে না অথচ পৃথিবীর মানবাধিকার, নারী অধিকার নিয়ে সচেষ্টরা নির্বাক। অবিলম্বে এই নির্বিচার হত্যা বন্ধ করতে হবে।

এবি পার্টির নেতারা বলেন, জালিমের নির্যাতনে সবচেয়ে বেশি কাঁদে আমাদের মায়েরা, নারীরা, কাজেই অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা তাদের পাশে চাই।

এবি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম আহবায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

তাজুল ইসলাম বলেন, নারীরা এখনো সমাজের বিভিন্ন পর্যায়ে পিছিয়ে রয়েছে। সময় এসেছে তাদের এগিয়ে নিয়ে আসার। তিনি বলেন, আমরা যখন নারী দিবস নিয়ে কথা বলছি তখন ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনের নিরীহ নারী শিশুদের নির্বিচার হত্যা চালিয়ে যাচ্ছে। আজকে আমাদের প্রধান দাবি অবিলম্বে গাজায় নিরীহ নারী শিশুদের নির্বিচার হত্যা বন্ধ করতে হবে। কিছু নারীবাদীরা সমাজে নারী ও পুরুষদের মুখোমুখি দাঁড় করাতে চায়, অথচ পৃথিবীর সব জয় এসেছে নারী-পুরুষের পাশাপাশি একসঙ্গে চলার মাধ্যমে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, জালিমের নির্যাতনে সবচেয়ে বেশি কাঁদে আমাদের মায়েরা, নারীরা। এই সরকার ক্ষমতায় এসে যত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে তার জন্য তাদের মায়েরা, সন্তানরা আজ দ্বারে দ্বারে ঘুরছে। যা সারা বিশ্বে ভূমিকা রাখছে। আমাদের মা-বোনদের এখন আমরা অধিকার আদায়ের সংগ্রামে পাশে চাই। দেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের বিরাট অবদান রয়েছে, তেমনি এখন বাংলাদেশের গণতান্ত্রিক মুক্তি ও রাষ্ট্র পুনর্গঠনের আন্দোলনেও নারীদের আন্তরিক ভূমিকা রাখতে হবে।

শাহীনুর আক্তার শীলা গণপরিবহনে নানা হয়রানির বিষয় তুলে ধরেন। নারী নেত্রী আমেনা বেগম তার অসহায় অবস্থান থেকে উদ্যোক্তা হওয়ার সমস্যাসমূহ বর্ণনা করেন। শ্রমিক নেত্রী আজিজা সুলতানা গার্মেন্টস শ্রমিকদের হয়রানি নিয়ে কথা বলেন। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও নারী নেত্রী শাহীনুর আক্তার শীলা, আমেনা বেগম, রুনা হোসাইন ও বিশিষ্ট শ্রমিক নেত্রী আজিজা সুলতানাসহ পার্টির বিভিন্ন পর্যায়ের নেত্রীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X