কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৪, ০৩:১৬ পিএম
আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০৩:২২ পিএম
অনলাইন সংস্করণ

শ্রমজীবী মানুষের স্বপ্ন মাটিতে মিশে গেছে : রিজভী

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন। ছবি : সংগৃহীত
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন। ছবি : সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শ্রমজীবী মানুষ মাটির সঙ্গে মিশে গেছে। কেউ বাজারে যেতে পারেন না। ধর্মপ্রাণ রোজাদাররা ভালো খেতে চায়, খাওয়ার আইটেম বাড়াতে চায়। কিন্তু সে সুযোগটাও সরকার রাখেনি।

শনিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবিরের মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল।

রিজভী বলেন, সরকারের লোকদের অঢেল টাকা, বিদেশে বাড়ি কিনেছেন। আঙুল ফুলে কলাগাছ হয়ে উঠেছে। তাদের তো এই রমজানে ছোলা, আঙ্গুর, বেসন, সয়াবিন তেল কিনতে অসুবিধা নেই। কিন্তু আবার পরামর্শ দেন, তামাশার মাত্রা কত! বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যাবে না, আবার সেটি করে তারা থেমে যায়নি। তারপর ছাত্রলীগ দিয়ে আবার হামলা চালাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রীর নির্দেশে ধর্মীয় অনুষ্ঠান রক্তাক্ত করছে ছাত্রলীগ মন্তব্য করে তিনি বলেন, আমরা কিন্তু বুঝতে পারি। আমরা আর মামুদের নির্বাচন করেছেন। যাদের আশীর্বাদে ডামি আর আমির নির্বাচন করেছেন। যাদের পৃষ্ঠপোষকতায় আপনি প্রধানমন্ত্রী। সেই প্রভুদের খুশি করার জন্য আপনি প্রধানমন্ত্রী ইফতার পার্টি বন্ধের নির্দেশ দিয়েছেন। ছাত্রলীগকে দিয়ে সেখানে আক্রমণ করাচ্ছেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X