কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৪, ১২:৩৯ এএম
অনলাইন সংস্করণ

সুস্থ বোধ করায় খালেদা জিয়া বাসাতেই পর্যবেক্ষণে থাকবেন, প্রয়োজন হলে হাসপাতালে

বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি।
বেগম খালেদা জিয়া। পুরোনো ছবি।

সুস্থ বোধ করায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বুধবার (২৭ মার্চ) রাতে আর হাসপাতালে নেওয়া হয়নি। স্বাস্থ্যের ‘হঠাৎ গুরুতর অবনতি’ হওয়ায় চিকিৎসকের পরামর্শক্রমে রাত ১০টার পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বেগম জিয়ার রওনা দেওয়ার কথা ছিল।

খালেদা জিয়ার বাসভবনের সামনে বুধবার রাত পৌনে ১২টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. জাহিদ হোসেন এক ব্রিফিংয়ে বলেন, বুধবার দুপুরের পর থেকে ম্যাডাম একটু অসুস্থ বোধ করছিলেন। বর্তমানে তিনি আগের তুলনায় সুস্থবোধ করায় তাকে বাসায় রেখেই চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মেডিকেল বোর্ডের সদস্যরা।

তিনি আরও বলেন, ম্যাডাম অসুস্থ বোধ করায় মেডিকেল বোর্ডের সদস্যরা বাসায় এসে তাকে চিকিৎসা দিয়েছেন। কিছু পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। মেডিকেল বোর্ডের সদস্যরা জানিয়েছেন- বেগম খালেদা জিয়াকে আপাতত বাসায় রেখেই চিকিৎসা দেওয়া হবে এবং তিনি পর্যবেক্ষণে থাকবেন। প্রয়োজন হলে তাকে হাসপাতালে নেওয়া হতে পারে। এভারকেয়ার হাসপাতালের কার্ডিওলজিস্ট অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত আছেন। বেগম জিয়ার বড় পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও লন্ডন থেকে ভার্চুয়ালি মেডিকেল বোর্ডের সঙ্গে সংযুক্ত থাকেন। এর আগে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালে নেওয়ার বিষয়ে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহযোগিতা চেয়ে দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় এর আগে চিকিৎসকের পরামর্শে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরদিন ১৪ মার্চ বাসায় ফেরেন তিনি। বাসাতেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে তলানিতে ঠেকল স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১০

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১১

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১২

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৩

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৪

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৫

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৬

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৭

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৮

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৯

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

২০
X