কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৪, ১১:৩০ এএম
অনলাইন সংস্করণ

বুয়েটে রাজনীতি করতে এবার মানববন্ধন করবে ছাত্রলীগ

ছাত্রলীগের লোগো। (সংগৃহীত)
ছাত্রলীগের লোগো। (সংগৃহীত)

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি ফেরাতে এবার দেশব্যাপী মানববন্ধনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগ।

রোববার (৩১ মার্চ) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুয়েট শিক্ষার্থী ইমতিয়াজ হোসেন রাহিম রাব্বির আবাসিক হলে সিট ফিরিয়ে দেয়া, বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি চালু করা, স্বাধীনতা দিবস উদযাপনে বাধাদানকারী বুয়েট শিক্ষার্থীদের বিচারের আওতায় আনা এবং বুয়েটসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে মৌলবাদী-জঙ্গিবাদী তৎপরতার মূলোৎপাটন করার দাবিতে দেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজ, পলিটেকনিক ইনস্টিটিউট, মাদরাসায় মানববন্ধন আয়োজনের নির্দেশ দিয়েছে ছাত্রলীগ।

এতে আরও বলা হয়, বুয়েটকে ‘সাম্প্রদায়িক-মৌলবাদী-জঙ্গিবাদী গোষ্ঠীর কালোছায়া’ মুক্ত করে ছাত্র রাজনীতিতে বুয়েট শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে ছাত্রলীগের সাংগঠনিক অবস্থান ও কর্মসূচি ঘোষণার লক্ষ্যে মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করবে।

এর আগে একই ইস্যুতে রোববার (৩১ মার্চ) জাতীয় শহীদ মিনারে সমাবেশ করে ছাত্রলীগ।

তিনি বলেন, এই দেশের পতাকা, এই দেশের মানচিত্র, এই দেশের মানুষের ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করেছে যে সংগঠন, সেই সংগঠনের কর্মী হওয়ার কারণে কাউকে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে বাংলাদেশের ছাত্রসমাজের পক্ষে আমরা ঘোষণা করতে চাই, মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ রাখার নাটক বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে।

উল্লেখ, বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরই এক পর্যায়ে শিক্ষার্থীদের তুমুল দাবির মুখে ২০১৯ সালের ১১ অক্টোবর বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তার পর থেকে বুয়েটে কোনো ছাত্র সংগঠন প্রবেশ না করলেও একাধিকবার ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতারা প্রবেশ করে। আবরার হত্যার পর যতবারই ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে ততবারই উত্তপ্ত হয় ক্যাম্পাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

১০

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

১১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

১২

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৩

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১৪

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১৫

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৬

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৭

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৮

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৯

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

২০
X