কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েই চলছে : ড্যাব

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। পুরোনো ছবি
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের লোগো। পুরোনো ছবি

দেশের বিভিন্ন স্থানে চিকিৎসকদের ওপর হামলার ন্যক্কারজনক অ্যাখ্যা দিয়ে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম বুধবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে বলেন, মূলত বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর হামলা বেড়েছে। অতি সম্প্রতি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে একটি পরমুখাপেক্ষী চিকিৎসা ব্যবস্থা কায়েম করার লক্ষ্যে চিকিৎসা ব্যবস্থা প্রদানে যারা তাদের শ্রম ও মেধা ব্যয় করছেন তাদের ওপর শারীরিক নির্যাতন অমানবিক এবং অযাচিত।

তারা বলেন, কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসকদের ওপর আইনের কোনো তোয়াক্কা না করে নিজের হাতেই আইন তুলে নিয়ে চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রদানকারী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ওপর আক্রমণ, ভাঙচুর এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে যাচ্ছে। চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতালে রক্তিম দাস নামের একজন চিকিৎসককে চিকিৎসা দিতে দেরি হওয়ার অভিযোগে স্থানীয় দুর্বৃত্তরা আক্রমণ করে। প্রচণ্ড আঘাতের কারণে ওই ডাক্তারের মস্তিষ্কের রক্তক্ষরণ হয়।

ড্যাবের নেতৃদ্বয় বলেন, পহেলা বৈশাখের দিনে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে কতিপয় দুর্বৃত্ত শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রিয়াজ উদ্দিন শিপলুর ওপর এনআইসিইউতে গুরুতর অসুস্থ শিশুর মৃত্যু হলে তার আত্মীয়-স্বজনরা হামলা করলে ডাক্তার রিয়াজ উদ্দিন মারাত্মকভাবে আহত হন। তিনি এখন আইসিইউতে ভর্তি আছেন। এর কিছুদিন আগে একজন চিকিৎসক তার সন্তানকে কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন এবং পরে মৃত্যুবরণ করেন।

তারা আরও বলেন, আইনের সঠিক প্রয়োগ এবং বিচার না হওয়ায় চিকিৎসকদের ওপর এই ধরনের হামলা ক্রমাগত বেড়েই যাচ্ছে। এ ধরনের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। ড্যাবের সভাপতি ও মহাসচিব অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করা এবং ডাক্তারদের নিরাপদ কর্মসংস্থানের জন্য সরকারের নিকট জোর দাবি জানাচ্ছে। অন্যথায় দেশের চিকিৎসা ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকবে এবং এর দায়ভার সম্পূর্ণভাবে সরকারের ওপর বর্তাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

১০

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১১

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১২

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১৩

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৪

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৫

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৬

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৭

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৮

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৯

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

২০
X