কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০১:২১ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩, ০১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগের সময় সাংবাদিকরা বেশি নির্যাতিত : রিজভী

ঢাকা সাংবাদিক ইউনিয়নের দিনকাল ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
ঢাকা সাংবাদিক ইউনিয়নের দিনকাল ইউনিট আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যম হলো গণতন্ত্রের সবচেয়ে বড় চালিকাশক্তি। তারাই আজকে বেশি নির্যাতিত। অনেকে জেলখানায় গেছেন বিনা কারণে। অনেক সাংবাদিক জেলও খেটেছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) দিনকাল ইউনিট আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী গতকাল এক সভায় বলেছেন- তিনি নাকি গরিব মানুষ। তার সহায়-সম্পদ নেই। তিনি আর কত মিথ্যা কথা বলবেন? কত বিভ্রান্ত করবেন। তাহলে এই যে সুধাসদন প্রাচীর দিয়ে রেখেছেন সেটি কার? এ সময় অবিলম্বে দৈনিক দিনকাল, দিগন্ত টিভিসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবি জানান তিনি।

দৈনিক দিনকালসহ বন্ধ সব গণমাধ্যম খুলে দেওয়ার দাবিতে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) দিনকাল ইউনিট।

ডিইউজের সহসভাপতি রাশেদুল হকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাঈদ খানের পরিচালনায় এ সময় আরও বক্তব্য দেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মৎস্যজীবী দলের মো. আবদুর রহিম, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এমএ আজিজ, এম আবদুল্লাহ, নুরুল আমিন রোকন, সৈয়দ আবদাল আহমদ, আমিরুল ইসলাম কাগজী, কাদের গণি চৌধুরী, শহীদুল ইসলাম, এম খুরশিদ আলম, এলাহী নেওয়াজ খান সাজু, মোদাব্বের হোসেন, মহিউদ্দিন খান মোহন, সাংবাদিক নেতা বাছির জামাল, শাহনেওয়াজ সাজু, দিদারুল আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

১১

দক্ষিণ লেবাননে ৭০টির বেশি স্থাপনায় হামলার দাবি ইসরায়েলের

১২

গুম-নির্যাতন মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ

১৩

আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৪

রোববার চুক্তি সইয়ের দাবি ট্রাম্পের, ভিন্ন কথা বলছে ইরান

১৫

১৪ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

যে কীর্তিতে পেলে-রোমারিওকেও ছাড়িয়ে গেলেন ভিনিসিয়াস

১৭

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

১৮

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

১৯

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

২০
X