কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৪, ০৫:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজবাড়ী জেলা মহিলা দলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কুমকুম নজরুলকে সভাপতি এবং ইয়াসমিন আক্তার পিয়াকে সাধারণ সম্পাদক করে গঠিত রাজবাড়ী জেলা মহিলা দলের ১৬১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় মহিলা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদনের এই তথ্য জানানো হয়েছে।

মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এই কমিটি অনুমোদন দিয়েছেন।

এদিকে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সকলকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দপ্তরের চলতি দায়িত্বপ্রাপ্ত) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান তারা।

বিবৃতিতে বলা হয়, ৭ জানুয়ারি প্রহসনমূলক ও একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে ফরমায়েশি সাজা প্রদান, জামিন নামঞ্জুর ও কারান্তরীণ করার নির্মম খেলায় মেতে উঠেছে। আর সেটিরই ধারাবাহিকতায় উল্লিখিত নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। দখলদার আওয়ামী সরকারের এ ধরনের জুলুম প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন-সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।

তারা বলেন, সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে মিথ্যা মামলাায় বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান ও জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরীণ করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লিখিত নেতৃবৃন্দের সাজা বাতিল ও তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X