কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

চরমোনাই পীরের নতুন কর্মসূচি ঘোষণা 

ইসলামী আন্দোলন বাংলাদেশ। গ্রাফিক্স : কালবেলা
ইসলামী আন্দোলন বাংলাদেশ। গ্রাফিক্স : কালবেলা

ফরিদপুরে শ্রমিক হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে বলা হয়, শুক্রবার (২৬ এপ্রিল) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেইটে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। ইসলাম ও ইসলামী মূল্যবোধ ভূলুণ্ঠিত হচ্ছে সর্বত্র। একদিকে জনমতকে উপেক্ষা করে শরীফ থেকে শরীফার গল্প কারিকুলামে বহাল রাখার অপরিণামদর্শী খেলায় মেতে উঠেছে। অপরদিকে চট্টগ্রামে চক্ষু হাসপাতালে বোরকা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

তিনি বলেন, বৃষ্টির জন্য আল্লাহর রহম কামনা করে সালাতুল ইসতিসকার আয়োজন করতে দেয়নি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এসব কীসের আলামত? ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা দান করেছেন মুসলমান স্যার সলিমুল্লাহ। মুসলমানের ভূমিতে নামাজ হবে, ইফতার হবে, কুরআনের ক্লাস হবে, ইসলাম চর্চা হবে এটাই স্বাভাবিক। কিন্তু কী হচ্ছে? মাহে রমজানের পবিত্রতা নষ্ট করে ঢাবিতে হোলি খেলা হয়, তাতে তো কোনো নিষেধাজ্ঞা দেয়নি ঢাবি কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ইসলাম ও ইসলামি মূল্যবোধ নিয়ে চক্রান্ত করলে ৯২ ভাগ মুসলমানের দেশে ইমানদার জনতা নীরবে বসে থাকবে না। প্রয়োজনে জীবন ও রক্ত দিয়ে হলেও দেশ ও ইসলামবিরোধী চক্রান্ত রুখে দাঁড়াবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা কোনো আধিপত্যবাদের কাছে মাথা নত করব না: গোলাম পরওয়ার

মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে : ববি হাজ্জাজ

সালিশে মেজাজ হারালেন এমপি হানজালা, ভিডিও ভাইরাল

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গেছে আওয়ামী লীগ : গয়েশ্বর

ভারতে মন্দিরের ছাদ ধসে ৪ জন নিহত, ধ্বংসস্তূপে আটকা প্রায় ২০ 

সালমান শাহ হত্যা মামলা: বিচার দাবিতে রাজপথে ভক্তরা

সাড়ে ৩ কেজিরও বেশি স্বর্ণসহ ২ চোরাকারবারি আটক

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে উসকানির ইঙ্গিত পাচ্ছি: রিজভী

ছুটিতে বাড়িতে ​গিয়ে ডাকাতের হামলায় এসিল্যান্ড আহত

আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির

১০

শেষ গ্রুপ ম্যাচে বড় পরীক্ষার সামনে ব্রাজিলের ৩ ফুটবলার

১১

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচের দায়িত্বে ৯৮০ হলুদ ও ২৫ লাল কার্ড দেখানো রেফারি

১২

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

১৩

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

১৪

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

১৫

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

১৭

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

১৮

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

১৯

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

২০
X