কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ০৭:৫০ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৮:৪১ পিএম
অনলাইন সংস্করণ

বর্তমান সংবিধান আওয়ামী লীগের তৈরি : রিজভী

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কর্মসূচিতে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

বর্তমান সংবিধান আওয়ামী লীগের তৈরি করা মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সংবিধান দিয়ে জনগণের কোনো রায় প্রতিফলিত হবে না।

তিনি বলেন, ‘ওবায়দুল কাদের ও হাছান মাহমুদরা বলেন- সংবিধানের বাইরে কোনো নির্বাচন হবে না। এই সংবিধান কার? এই সংবিধান তো আওয়ামী লীগের তৈরি করা। এই সংবিধান দিয়ে জনগণের কোনো রায় প্রতিফলিত হবে না। এ কারণেই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার দরকার।’

বৃহস্পতিবার (২০ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকর‍্যালিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, কৃষক দলের নেতা সজীবকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করেছে। সবাই দেখেছে কে হত্যা করেছে। কোন সন্ত্রাসীরা করেছে। বিএনপির পদযাত্রা বানচাল করার জন্য, রক্তাক্ত করার জন্য কারা করেছে সবাই জানে।

তিনি আরও বলেন, আজ পথ থেকে প্রান্তরে সবার একটাই আওয়াজ শেখ হাসিনার পদত্যাগ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার। ওবায়দুল কাদের জানেন নির্দলীয় নিরপেক্ষ সরকার হলে আওয়ামী লীগের কী পরিণতি হবে। এ কারণে এই পথে তারা যাবেন না। রাতের নির্বাচন, জনগণবিহীন-ভোটারবিহীন নির্বাচন তাদের পছন্দ। এ কারণে তারা বারবার সংবিধানের কথা বলছেন।

সরকারপ্রধানের উদ্দেশে তিনি বলেন, ‘আপনার সিংহাসন দুর্বল হচ্ছে। আপনি বেগম খালেদা জিয়াকে বন্দি করে রেখেছেন। তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়েছেন।’

তিনি আরও বলেন, আজ বাংলাদেশে অবৈধ শাসন চলছে; এর পতনের মধ্য দিয়েই বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

শোকর‍্যালিতে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু, আব্দুল আউয়াল মিন্টু, আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X