রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০২:২৩ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৩:১৯ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না : রিজভী

রাজধানীর নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা
রাজধানীর নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী প্রতিনিয়ত জনগণকে হুমকি দিচ্ছেন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘মিথ্যা মামলা ও মৃত ব্যক্তির নামে মামলা দিয়ে নিপীড়ন করে আর পার পাওয়া যাবে না। এবার শেষ রক্ষা হবে না। জনগণ দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।’

শুক্রবার (২১ জুলাই) বাদ জুমা রাজধানীর নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, যুবদল নেতা মেহবুব মাসুম শান্ত, ওমর ফরুক কাওসার, জসিম সিকদার রানাসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

রিজভী বলেন, ‘দুই বছর আগে বিএনপির এক নেতা মারা গেছেন। তার নামেও মামলা দেওয়া হয়েছে। সেই পুরোনো কায়দায় আবারও মামলা দেওয়া শুরু হয়েছে। হামলা করল ছাত্রলীগ, মামলা করল বিএনপি নেতাদের নামে। কৃষকদল নেতাকে হত্যা করল আওয়ামী সন্ত্রাসীরা। মামলা করা হলো বিএনপি নেতাদের নামে।’ তিনি বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে এবার শেষ রক্ষা হবে না। নিশিরাতের ভোটে গড়া শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।’

জনগণের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘দেশ বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে রাজপথ ছাড়বেন না। এরইমধ্যে সরকারের কম্পন শুরু হয়েছে, অচিরেই জনগণের বিজয় সুনিশ্চত হবে ইনশাআল্লাহ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X