কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ক্ষমতাচ্যুত হলে আজিজ-বেনজীরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে : মজনু

জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ডেমরা থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা
জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ডেমরা থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন রফিকুল আলম মজনু। ছবি : কালবেলা

ক্ষমতাচ্যুত হলে আজিজ-বেনজীরের মতো সবার অপকর্ম বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

রোববার (২ জুন) রাজধানীর ডেমরার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে থানা বিএনপি আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে এ কথা বলেন তিনি।

মজনু বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশ লুটপাট করে খাচ্ছে। তাদের হাত থেকে রেহাই পায়নি ব্যাংক, শেয়ারবাজার, বিদ্যুৎ খাত, স্বাস্থ্য খাত এমনকি পাবলিক টয়লেট পর্যন্ত। ক্ষমতাচ্যুত হলে আওয়ামী লীগের সকল নেতার অপকর্মের তথ্য বেরিয়ে আসবে। তাই অপকর্মের দায় থেকে বাঁচতে সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চাচ্ছে। তিনি বলেন, আজকে কেড়ে নেওয়া হয়েছে জনগণের সকল অধিকার। বিরোধীমত দমনের জন্য প্রশাসনকে লেলিয়ে দেওয়া হচ্ছে। অথচ দুর্নীতিবাজদের বিচার করা হচ্ছে না। পক্ষান্তরে লুটেরাদের কৌশলে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এর কারণ হলো, তাদের আইনের আওতায় আনা হলে সরকারের শীর্ষ পর্যায়ের নেতাদের নাম চলে আসবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে মো. আনিসুজ্জামানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর বিএনপি নেতা জামসেদুল আলম শ্যামল, ডেমরা থানা নেতা রেজা সেলিম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১০

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১১

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১২

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৩

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৪

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৫

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৬

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৭

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৮

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৯

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

২০
X