কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৪, ০২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

প্রস্তাবিত বাজেটে দুর্নীতি আরও বাড়বে : জমির উদ্দিন সরকার

জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি : কালবেলা
জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ছবি : কালবেলা

২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্নীতি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

শুক্রবার (৭ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সাবেক অ্যাটর্নি জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এজে মোহাম্মদ আলীর স্মরণে এই সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।

জমির উদ্দিন সরকার বলেন, বাজেটে দেখলাম লুটপাটের কালো টাকা ১৫ শতাংশ ট্যাক্স দিয়ে সাদা করা যাবে। ১৫ শতাংশ কর দিয়ে যদি টাকা বৈধ করা যায়-আমরা যারা খেটে খাওয়া মানুষ, আমরাও তো ট্যাক্স দিচ্ছি। তাহলে আমাদের সঙ্গে তো তাদের তফাৎটা বেশি না।

তিনি বলেন, দুর্নীতি করে টাকা রাখবে, আর সেই টাকা বাজেয়াপ্ত হবে না; ট্যাক্স দিয়েই যদি কালো টাকা সাদা করা যায়, তাহলে তো দুর্নীতি আরও বৃদ্ধি পাবে।

কালো টাকা সাদা করার আইনি বিষয়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, আইনটা করার সময় যেন ডিফারেন্স থাকে, অর্জন করা টাকা আর সংগ্রহ করা টাকার ব্যাপারে।

মরহুম এজে মোহাম্মদ আলীর জীবনী তুলে ধরে তিনি বলেন, এজে মোহাম্মদ আলীর বাবা জীবনে কোনো জর্জকে তোষামোদ করেননি। বাবার মতো তিনিও সত্যের পক্ষে অবিচল ছিলেন।

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, পার্টি বা নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলায় কোনো টাকা নেননি এজে মোহাম্মদ আলী। তিনি বিনা পারিশ্রমিকে মামলার আর্গুমেন্ট করতেন।

আইনের শাসন ও গণতন্ত্র না থাকলে দেশ ভালোভাবে চালানো যায় না বলে অভিমত ব্যক্ত করেন এই জ্যেষ্ঠ রাজনীতিক।

বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা এজেডএম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, মরহুম অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলীর ছেলে খন্দকার রিয়াজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ডিইউজের একাংশের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

১০

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

১১

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১২

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১৩

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১৪

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৫

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৬

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৭

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৮

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৯

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

২০
X