কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০৯:৫৬ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৩, ১০:০০ পিএম
অনলাইন সংস্করণ

কওমি মাদ্রাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে : হেফাজত আমির

গুলিস্তানে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি : কালবেলা
গুলিস্তানে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনে হেফাজতের ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী। ছবি : কালবেলা

দেশের কওমি মাদ্রাসাগুলোকে নানাভাবে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

শনিবার (২২ জুলাই) সকালে রাজধানীর গুলিস্তানের কাজী বশির উদ্দিন মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তিনি এ মন্তব্য করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী লিখিত বক্তব্যে বলেন, কঠোর গোয়েন্দা নজরদারি ও প্রশাসনিক চাপ প্রয়োগ করে দেশের কওমি মাদ্রাসাগুলোকে শ্বাসরুদ্ধকর অবস্থায় রাখা হয়েছে। খুতবা ও ওয়াজ-মাহফিল নিয়ন্ত্রণ করার বারবার চেষ্টা হয়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতাও খর্ব করা হয়েছে। সরকারের এই নির্দয় আচরণ যে রাজনৈতিক প্রতিহিংসাপ্রসূত, এটি সুস্পষ্ট আইনি অধিকার হরণ এবং মানবাধিকারের লঙ্ঘন।

তিনি বলেন, দীর্ঘ প্রায় দুই বছর ধরে মিথ্যা ও সাজানো মামলায় মামুনুল হক, মুনীর হোসাইন কাসেমী, নূর হোসেন নূরানী, মাহমুদুল হাসান গুনবী, রফিকুল ইসলাম মাদানীসহ আরও অনেক আলেম কারাগারে আছেন। আদালত থেকে জামিন পাওয়ার পরও তারা মুক্তি পাচ্ছেন না। নতুন মামলা দিয়ে আটকে রাখা হচ্ছে।

এ সময় সরকারকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, বল প্রয়োগের মাধ্যমে দেশকে সংঘাতের দিকে ঠেলে দেবেন না। সমঝোতার মাধ্যমে রাজনৈতিক সমস্যার সমাধান করুন।

সকাল সাড়ে ৮টায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সম্মেলনে স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক হাসান জুনাইদ। যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মুমিন ও এহসানুল হকের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন শায়খুল হাদিস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

মাহফুজুল হক বলেন, প্রকৃতপক্ষে আমরা সবাই বন্দি। আমরা ওলামা মাশায়েখ ও সাধারণ মানুষের কাছে গিয়ে দেখেছি, তাদের হৃদয়ে আগুন জ্বলছে। যদি অতি দ্রুত আলেমদের মুক্তি না দেন, তাহলে তাদের হৃদয়ের আগুনে আপনারা পুড়ে যাবেন।

সম্মেলনে আরও বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি খালেদ সাইফুল্লাহ সাদী, বেফাক সহসভাপতি আবদুল হক, জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুহাম্মাদ আলী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আশরাফ আলী নিজামপুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব জালালুদ্দিন আহমাদ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আহমদ আলী কাসেমী, খেলাফত আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১০

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১১

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১২

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৩

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৪

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৫

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

১৬

কুকুরের কামড়ে শিশুসহ আহত ১৭

১৭

বাগেরহাটের সেই ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করবেন জেলা প্রশাসক

১৮

ইরান রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে, ইসরায়েলে ‘আতঙ্ক’

১৯

জার্মানি বনাম কুরাসাও ম্যাচে কে জিতবে, নিউইয়র্ক টাইমসের ভবিষ্যদ্বাণী যা বলছে

২০
X