বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১০:১০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৩১ পিএম
অনলাইন সংস্করণ
বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী

নির্বাচনে এসে প্রমাণ করুন কার কত ভোট আছে

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুরোনো ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। পুরোনো ছবি

নির্বাচনে এসে মানুষের কাছে নিজেদের গ্রহণযোগ্যতা কতটুকু তা প্রমাণ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না। আপনারা অসংবিধানিকভাবে কথা বলেন। আসুন নির্বাচনে পরীক্ষা হয়ে যাবে কার কতটুক শক্তি আছে; কার কত ভোট আছে, তা প্রমাণ হয়ে যাবে।’

রোববার (২৩ জুলাই) সন্ধ্যায় মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। করোনা নিয়ন্ত্রণে সফলতা দেখানোয় স্বাস্থ্যমন্ত্রীকে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গণসংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাহিদ মালেক বলেন, ‘যারা করোনাকালে সমালোচনা করেছিলেন তারা এখন কোথায়। আপনারা বলেছিলেন প্রতিদিন বাংলাদেশে ৫ হাজার লোক মারা যাবে। আপনারা বলেছিলেন চিকিৎসা দিতে পারবে না, আমি তাদের বলতে চাই- এ দেশের মানুষ চিকিৎসা পেয়েছে, ভ্যাকসিন পেয়েছে। যেখানে উন্নত দেশ আমেরিকাও ৫০ ভাগের বেশি ভ্যাকসিন দিতে পারেনি। বাংলাদেশে ১৭ কোটি মানুষের মধ্যে শতকরা ৯৫ ভাগ মানুষকে ভ্যাকসিন দিতে পেরেছি।’

‘আমরা প্রতিটি মানুষকে হাসপাতালে বেডে চিকিৎসা দিতে পেরেছি। ইউরোপ, ইতালিতে লাখো মানুষ মারা গেছে। বাংলাদেশের এ ধরনের চিত্র হয়নি। বাংলাদেশের মানুষকে সম্মানের সঙ্গে চিকিৎসা দিতে পেরেছি। করোনা নিয়ন্ত্রণে আমরা বিশ্বের মধ্যে পঞ্চম এবং এশিয়ার মধ্যে প্রথম হয়েছি। করোনাকালে যত চিকিৎসা হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে হয়েছে। ৫০ হাজার কোটি টাকার ভ্যাকসিন বিনামূল্যে বাংলার মানুষকে দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমুর রহমান দুর্জয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, পৌর মেয়র মো. রমজান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকী তুষার, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী সুমন, সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১০

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১১

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১২

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৩

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৪

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৫

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৬

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৭

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৮

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৯

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

২০
X