কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ০৯:১৬ পিএম
অনলাইন সংস্করণ

এমপি-মন্ত্রীদের আত্মীয়রা দেশের অর্ধেক সম্পদের মালিক : রাশেদ প্রধান

রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা
রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন রাশেদ প্রধান। ছবি : কালবেলা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের এমপি-মন্ত্রীদের আত্মীয়রা দেশের অর্ধেক সম্পদের মালিক বলে মন্তব্য করেছেন ১২ দলীয় জোট শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

রোববার (২৩ জুন) রাজধানীর পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জাগপা আয়োজিত ‘পলাশী দিবসের শিক্ষা ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের অর্থনীতি খেয়ে ফেলা হচ্ছে। তাদের (আওয়ামী লীগ) পছন্দের আমলাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি এখন বিশ্ব রেকর্ড করতে চলেছে। এমপি-মন্ত্রীদের আত্মীয়রা এখন দেশের অর্ধেক সম্পদের মালিক। আর দেশের জনগণ অন্ন, বস্ত্র ও বাসস্থানের অভাবে হাহাকার করছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না।

রাশেদ প্রধানের সভাপতিত্বে ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, হাজী মো. হাসমত উল্লাহ, জাগপা ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা সাহাবুউদ্দিন সাবু, জনি নন্দী প্রমুখ নেতৃবৃন্দ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X