কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

ব্যয় বেড়েছে আওয়ামী লীগের

বাংলাদেশ আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ আওয়ামী লীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

আগের বছরের তুলনায় ২০২৩ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ব্যয় বেড়েছে। নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। ২০২৩ সালে দলটির আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার।

বৃহস্পতিবার (২৭ জুন) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে ইসি সচিব শফিউল আজিমের কাছে ২০২৩ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

পরে নির্বাচন ভবনে তিনি জানান, ২০২৩ পঞ্জিকা বছরে ২৭ কোটি ১৪ লাখ টাকা আয়ের বিপরীতে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে।

হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২২ সালের তুলনায় ২৩ সালে আয়-ব্যয় দুটোই বেড়েছে আওয়ামী লীগের। ২০২৩ সালে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। যেখানে ২০২২ সালে ব্যয় ছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার টাকা।

২০২৩ সালে আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা। এর আগের বছরের আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা।

সংসদ নির্বাচনের নমিনেশন ফরম ছাড়াও আওয়ামী লীগের ২০২৩ সালে মাসিক চাঁদা এক কোটি ৬৩ লাখ ৬৩ হাজার, মেঘনা ব্যাংকের অনুদান ১ কোটি ১ লাখ, অন্যান্য ফরম বিক্রি ২ কোটি ২৯ লাখ ৮৪ হাজার, বঙ্গবন্ধু এভিনিউর ভাড়া ১৫ লাখ ৩৫ হাজার, ব্যাংক সুদ থেকে ৪ কোটি ৮৪ লাখ ৪১ হাজার এবং অন্যান্য খাত থেকে ৩৭ লাখ ৭২ হাজার টাকা।

প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

তাবলীগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

আয়াতুল্লাহ খামেনির দাফনের দিনক্ষণ জানাল ইরান 

বাংলাদেশ-জাপান ক্যারিয়ার সেন্টারের যাত্রা শুরু

দেলোয়ার হোসাইন খানের কবিতা : দীপাঞ্জলী

জনগণের রায় না মানলে সেটি জনগণের সরকার হতে পারে না : জামায়াত আমির

প্রথম ম্যাচেই নিয়ম মানেনি মার্কিন ব্রডকাস্টার

বাজেট উপস্থাপনের পর নিত্যপণ্যের দাম বাড়েনি : প্রধানমন্ত্রী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

১০

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

১১

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

১২

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

১৩

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

১৪

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

১৫

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

১৬

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

১৭

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

১৮

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১৯

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

২০
X