কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৭:২৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ০৭:২৯ পিএম
অনলাইন সংস্করণ

আ.লীগ অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় : ওবায়দুল কাদের

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফ্যাসিজমের বিরুদ্ধে অকুতোভয়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ। দলের জন্ম জগগণ থেকে। অস্ত্র উঁচিয়ে শেষ রাতে ক্ষমতা দখলের দল নয় আওয়ামী লীগ।

শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির কর্মসূচির প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান পলাতক নেতা, দণ্ডপ্রাপ্ত আসামি। লন্ডনে বসে কর্মসূচি দেয়। এ কর্মসূচি কেউ মানে? পরিষ্কার বলে দিতে চাই, আন্দোলন করেন। তবে সহিংসতার পন্থা যুক্ত হলে খবর আছে।

তিনি বলেন, খেলা কিন্তু হবে, ছেড়ে দেওয়া হবে না। দুর্নীতির বিরুদ্ধে খেলা হবে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে খেলা হবে। মাঠে থেকে সব মোকাবিলা করব। দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নেতাকর্মীদের মাঠে থেকে প্রস্তুতি নিতে হবে।

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিএনপি নেতাদের মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, দাসত্ব, ইজারা কাকে বলে ভুলে কি গেছেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথমবার ক্ষমতায় আসার পর দিন সকালে ভারতীয় হাইকমিশনের অফিস বন্ধ ছিল, সেই অফিসের সামনে বিএনপি নেতারা ফুলের মালা নিয়ে গেছেন। দালালি করতে চেয়েছিলেন, পারেননি। পাত্তা পাননি, আর যত দোষ নন্দ ঘোষ। আমরা বন্ধু আছি, বন্ধু থাকব।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিদেশে আমাদের সবাই বন্ধু। আমাদের প্রভু নেই, আপনাদের আছে। মনে আছে, কথায় কথায় নিষেধাজ্ঞা-ভিসানীতি, জজ মিয়া নাটক। বাইডেনের বন্ধু সাজিয়ে আরেফিকে সাংবাদিকদের সামনে নিয়ে আসছেন। পরে দেখা গেল বাইডেনের বন্ধু ভুয়া। এ সময় নেতাকর্মীদের ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয় সভাস্থল।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কেউ বাড়াবাড়ি করবেন না। ক্ষমতার দাপট কেউ দেখাবেন না। কাউকে ক্ষমা করা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শূন্য-সহিষ্ণুতার নীতিতে বিশ্বাসী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

মেসির বাঁ পায়ের দৃষ্টিনন্দন গোলে এগিয়ে আর্জেন্টিনা

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯ বছর পর মুখোমুখি আর্জেন্টিনা-আলজেরিয়া, কী বলছে পরিসংখ্যান

১০

অভিজ্ঞতা ছাড়াই ৫০ জনকে চাকরি দেবে লংকাবাংলা ফাইন্যান্স

১১

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

১২

আজকের নামাজের সময়সূচি

১৩

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

১৪

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

১৫

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

১৬

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

১৭

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

১৮

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

১৯

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

২০
X