কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৯:৩৫ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৪, ১১:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির সমাবেশে পেশাজীবীদের ব্যাপক অংশগ্রহণ

বিএনপির সমাবেশে ড্যাব নেতারা। ছবি : কালবেলা
বিএনপির সমাবেশে ড্যাব নেতারা। ছবি : কালবেলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপি আয়োজিত সমাবেশে ব্যাপক অংশগ্রহণ করেছে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা।

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার মুক্তি দাবিতে শনিবার (২৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ পরিচালনা করেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

সম্মিলিত পেশাজীবী পরিষদ

বিএনপির সমাবেশে অংশগ্রহণ করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, সৈয়দ আবদাল আহমদ, প্রকৌশলী আলমগীর হাছিন আহমেদ, প্রকৌশলী মো. আশরাফ উদ্দীন বকুল, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী একেএম আসাদুজ্জামান চুন্নু, মো. হানিফ, প্রকৌশলী আইয়ুব হোসেন মুকুল, রফিকুল ইসলাম প্রমুখ।

ইউট্যাবের অংশগ্রহণ

বিএনপির সমাবেশে অংশ নেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)। সংগঠনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে ইউট্যাবের নেতাদের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন সহ-সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, খান মো. মনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজ, অধ্যাপক নওশের, অধ্যাপক আমীর হোসেন প্রমুখ।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইউট্যাবের মহাসচিব ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে। আমরা আর কাল বিলম্ব না করে অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করছি। তা না হলে পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হবে।

ড্যাবের অংশগ্রহণ

এদিকে শনিবার বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. আব্দুস সালাম, সহসভাপতি ডা. রফিকুল কবির লাবু, ডা. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. রফিকুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, ডা. মো. মেহেদী হাসান, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. নিলোফা ইয়াসমিন, ডা. বাসেদুর রহমান সোহেল, ডা. ইব্রাহিম বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

কৃষিবিদদের অংশগ্রহণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপি আয়োজিত সমাবেশে এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কৃষিবিদ নেতারা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. জি কে মোস্তাফিজুর রহমান, কৃষিবিদ শফিউল আলম দিদার, কৃষিবিদ সানোয়ার আলম প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

১০

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

১১

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১২

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১৩

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১৪

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৫

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৬

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৭

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৮

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৯

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

২০
X