কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে : মোর্শেদ হাসান

সমাবেশে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নেতারা। ছবি : কালবেলা
সমাবেশে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) নেতারা। ছবি : কালবেলা

বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেছেন, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্ত না হলে দেশের স্বাধীনতা বিপন্ন হবে।

শনিবার (২৯ জুন) রাজধানীর নয়াপল্টনে এক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. মোর্শেদ হাসান খান বলেন, আমরা আর কাল বিলম্ব না করে অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি করছি। তা না হলে পেশাজীবী সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে বাধ্য হবে।

খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ সমাবেশের আয়োজন করে বিএনপি। সমাবেশে ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খানের নেতৃত্বে শিক্ষকরা অংশগ্রহণ করেন।

ইউট্যাবের নেতাদের মধ্যে সমাবেশে অংশগ্রহণ করেন সংগঠনের সহসভাপতি অধ্যাপক লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. নুরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক ড. আব্দুল করিম, অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম।

এ ছাড়া আরও ছিলেন অধ্যাপক ড. মো. ইলিয়াস, অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন, অধ্যাপক জাহাঙ্গীর, অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক আতাউর রহমান, খান মো. মনোয়ারুল ইসলাম, অধ্যাপক মোস্তাফিজ, অধ্যাপক নওশের, অধ্যাপক আমীর হোসেন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১০

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১১

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

১২

তিন বছর পর ওটিটিতে ফিরছেন বিদ্যা সিনহা মিম

১৩

আলোচিত তাইয়েবা হত্যা মামলার প্রধান আসামির জামিন

১৪

ক্রীড়াঙ্গনের কিংবদন্তি আবদুস সাদেক আর নেই

১৫

ইরান চুক্তি ও ট্রাম্পের ওপর ভীষণ ক্ষুব্ধ অনেক ইসরায়েলি

১৬

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

১৭

প্রগতিশীল গণতান্ত্রিক দলের চেয়ারম্যান মনিরুল, মহাসচিব আমানতউল্লাহ

১৮

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

১৯

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

২০
X