পর্তুগাল প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৯ পিএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১৩ পিএম
অনলাইন সংস্করণ

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রনি, সম্পাদক এনামুল

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন। ছবি : কালবেলা
পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন। ছবি : কালবেলা

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ (বাংলাদেশ প্রতিদিন ও ঢাকা টাইমস) সভাপতি এবং এনামুল হক (একুশে টেলিভিশন) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মহি উদ্দিন (আটলান্টিক টিভি ও মোহনা টিভি)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) পর্তুগালের রাজধানী লিসবনে বাঙালি অধ্যুষিত এলাকা মারতিম মনিজের একটি রেস্টুরেন্টে বার্ষিক সাধারণ সভায় এক বছর মেয়াদের ১৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি এসএম আজাদ (বাংলা টিভি), সহসভাপতি মনির হোসাইন (দৈনিক ইত্তেফাক), সহসভাপতি সমির দেবনাথ (আইটিভি ইউএস), যুগ্ম সম্পাদক আবুল হোসেন আসাদ (মানবজমিন), যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহজাহান (পর্তুগাল বাংলা টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম নয়ন (বিজনেস আওয়ার ২৪.কম), অর্থ সম্পাদক জাহিদ কায়সার (প্রবাস কথা), প্রচার ও দপ্তর সম্পাদক হাফিজ আল আসাদ (ভোরের কাগজ), ক্রীড়া ও আন্তর্জাতিক সম্পাদক আরএ ইহসান (নাগরিক টিভি) এবং নির্বাহী সদস্য রাসেল আহম্মেদ (এটিএন বাংলা), শহীদ আহমদ (প্রিন্স) (দৈনিক ইনকিলাব) ও শাহ মোহাম্মদ তানভীর (সমকাল)।

বিদায়ী সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্সের পরিচালনায় সভায় অন্য সদস্যদের মতামতের ভিত্তিতে (সিলেকশন পদ্ধতি) কমিটি ঘোষণা করা হয়েছে।

কমিটি ঘোষণায় নেতারা জানান, ২০২১ সালে প্রতিষ্ঠিত পর্তুগালের সরকারি নিবন্ধিত সংগঠন প্রেস ক্লাবে এর আগে তিন মেয়াদে কমিটি দায়িত্ব পালন করছেন। চতুর্থ কমিটির মেয়াদ শেষে দুই বছরের জন্য কমিটি গঠন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইআরজিসি’র হুঁশিয়ারি / অধিকার লঙ্ঘন করলে শত্রুকে ‘আরও বড় ঐতিহাসিক পরাজয়’ দেবে ইরান 

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১০

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১১

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১২

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৩

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৪

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৫

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৬

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৭

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১৮

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১৯

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

২০
X