বাপ্পী কুমার দাস, মালয়েশিয়া
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৪, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা নিতে মারধরের শিকার প্রবাসী 

প্রবাসীরা ই-পাসপোর্টের সেবা নিতে এলে বিনা কারণে নিরাপত্তাকর্মীরা তাদের মারধর করে। ছবি : সংগৃহীত
প্রবাসীরা ই-পাসপোর্টের সেবা নিতে এলে বিনা কারণে নিরাপত্তাকর্মীরা তাদের মারধর করে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সেবা নিতে গেলে পড়তে হয় চরম ভোগান্তিতে। এই ভোগান্তি যেন এখন আরও ব্যাপক আকার ধারণ করেছে।

সোমবার (১৮ নভেম্বর) বেসরকারি প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিসেস লিমিটেডে (ইএসকেএল) হাজারখানেক প্রবাসী ই-পাসপোর্টের সেবা নিতে এলে বিনা কারণে নিরাপত্তাকর্মীরা তাদের মারধর করে।

এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পরপরই প্রবাসীরা একত্র হয়ে আন্দোলন শুরু করেন। এ সময় মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশ থেকে পাসপোর্ট সেবা বা অন্যান্য কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের মধ্যে হতাশা দেখা দেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসী যিনি কুয়ালালামপুর থেকে ৩০০ কিলোমিটার দূরে পেনাং প্রদেশ থেকে পাসপোর্টের সেবা নিতে এসেছেন কালবেলাকে তিনি জানান, গতকাল রোববার (১৭ নভেম্বর) দুপুরে বাসা থেকে বের হয়ে মধ্যরাতে ইএসকেএলের অফিসে পৌঁছান। সারারাত না ঘুমিয়ে সকালে ই-পাসপোর্টে আবেদনের জন্য লাইনে দাঁড়ান। সকাল ১০টার দিকে যখন ভিড় বেশি হয় তখন দায়িত্বরত সিকিউরিটি এসে এলোপাতাড়িভাবে প্রবাসীদের মারধর শুরু করেন। এমন অবস্থায় প্রবাসীরা ভয় পেয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকেন।

আরেক প্রবাসী জানান, আমরা চাইলে হাইকমিশন ঘেরাও করে কিংবা ভাঙচুর করে আমাদের অধিকার আদায় করতে পারি। এমনটি করলে আমাদের দেশের মান সম্মান নষ্ট হয় বলে আমরা সব সময় চুপ থাকি।

উল্লেখ্য, হঠাৎ করে গত ১৯ অক্টোবর কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে মেশিন রিডেবল পাসপোর্ট বন্দর ঘোষণা দিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, এমআরপি পাসপোর্টের জন্য ফুয়েল শেষ হয়ে যাওয়ায় সব মালয়েশিয়া প্রবাসীকে ই-পাসপোর্ট করতে হবে।

এ ই-পাসপোর্ট করতে গিয়ে প্রবাসীরা পড়ছে ভোগান্তিতে। ই-পাসপোর্ট করতে হলে অবশ্যই এমআরপি পাসপোর্টের সঙ্গে এন আই ডি অথবা জন্মনিবন্ধন কার্ডের তথ্যের সঙ্গে মিল থাকতে হবে, ৭০ থেকে ৮০ শতাংশ প্রবাসীদের এই তথ্যের গরমিল থাকায় অনেকে এই পাসপোর্ট আবেদন করতে পারছে না।

এদিকে এমআরপি পাসপোর্ট করার জন্য গত সাত-আট মাস আগে যেসব প্রবাসী পাসপোর্টের আবেদন করেছিল। তাদের আবেদন হাইকমিশনে গিয়ে আবেদন বাতিল করে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলেন কাছে যেতে হচ্ছে। এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আছে প্রবাসীদের ভয় দেখানোর জন্য নিরাপত্তাকর্মীরা রেখে তাদের মারধর করার।

প্রবাসীদের দাবি এয়ারপোর্টে তাদের ভিআইপির সম্মান দেওয়ার থেকে সহজে সময়মতো পাসপোর্ট পাওয়া সব সময়ের দাবি, তা না হলে তারা আবারও রেমিট্যান্স শাটডাউনে চলে যাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হলান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১০

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১১

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১২

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

১৩

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

১৪

বিশ্বকাপ জিতেছে ২ বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

১৫

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

১৬

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১৭

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১৮

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১৯

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

২০
X