মালদ্বীপ প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মালদ্বীপ প্রবাসীদের ব্যবসায় না জড়ানোর আহ্বান

মালদ্বীপের ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ সামান ওয়াহিদের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজের সৌজন্য সাক্ষাৎ। ছবি  : সংগৃহীত
মালদ্বীপের ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ সামান ওয়াহিদের কার্যালয়ে ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজের সৌজন্য সাক্ষাৎ। ছবি : সংগৃহীত

প্রবাসীদের কোনো প্রকার ব্যবসার সঙ্গে না জড়ানোর আহ্বান জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) প্রবাসীদের সমসাময়িক সমস্যা নিরসনের লক্ষ্যে ইমিগ্রেশনের কন্ট্রোলার জেনারেল মোহাম্মদ সামান ওয়াহিদের কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় মিশনের পক্ষ থেকে বৈধ ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান ও কোনোপ্রকার হয়রানি না করার অনুরোধ জানানো হয়। যাদের কাগজপত্র নেই তাদের বৈধকরণ প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করার কথা বলা হয়।

এ ছাড়া ইমিগ্রেশনের চলমান অভিযান, প্রফেশনালদের জন্য ডিপেন্ডেন্ট ভিসা, বৈধকরণ, ভিসায় পাসপোর্টের তথ্য অনুযায়ী সংশোধন, মালদ্বীপে কর্মরত প্রবাসী কর্মীদের পরিবার বেড়াতে আসা, ডিটেনশন সেন্টারের সুযোগ সুবিধা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

এ সময় ইমিগ্রেশনের ডেপুটি কন্ট্রোলার আহমেদ আসফান, চিফ ইমিগ্রেশন অফিসার সিফান এবং মিশনের কল্যাণ সহকারী জসীম উদ্দিন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ১০ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আর কোনো বিশ্বকাপ নয়! অবসরের ইঙ্গিত দিয়ে যা বললেন মেসি

জামিনে বেরিয়ে পীর সেজে কবরস্থানে আস্তানা হত্যা মামলার আসামি

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

‘পাড়ায় পাড়ায় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে’

শেষ ম্যাচে হারলে কি বিশ্বকাপ থেকে বিদায় নেবে ব্রাজিল? কী বলছে সমীকরণ

এএসআই পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, গ্রেপ্তার ২

শঙ্কায় রাফিনহা, বিকল্প খেলোয়াড় কি নিতে পারবে ব্রাজিল

আগস্ট থেকে পাবনা-ঢাকা রেল চলাচল শুরু হবে: রেলমন্ত্রী

এনসিপির ২ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

১০

কাশ্মীরে বিক্ষোভে নিহত অন্তত ২৪, অচল জনজীবন

১১

অস্ট্রিয়া ম্যাচের আগে আরেকটি দুঃসংবাদ পেল আর্জেন্টিনা

১২

চার জেলায় বন্যার আভাস

১৩

পারমাণবিক অস্ত্রের পথ ছিল ওবামার ইরান চুক্তি

১৪

সুস্থ থাকতে যোগব্যায়ামকে অভ্যাসে পরিণত করা উচিত: সিসিক প্রশাসক

১৫

ধর্মীয় অবমাননা ঠেকাতে জগন্নাথ হল সংসদের ৬ দাবি

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ১৬

১৭

‘এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি’

১৮

২ ম্যাচ শেষেই নিষেধাজ্ঞার ঝুঁকিতে ব্রাজিলের ৩ খেলোয়াড়!

১৯

বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরও যেসব সুবিধা পাবেন

২০
X